শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ জুলাই ২০১৭
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » তাদের নিরবতাই বড় প্রমাণ
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » তাদের নিরবতাই বড় প্রমাণ
শনিবার ● ৮ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তাদের নিরবতাই বড় প্রমাণ

---সিরাজী এম আর মোস্তাক :: ৪ঠা জুলাই বিশিষ্ট লেখক, কবি ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার অপহরণ নাটকের পর তার মতো ক্ষুরধার কলমের নিরবতায় বাংলাদেশে সংঘটিত সকল গুম, খুন ও অপহরণের হোতাদের পরিচয় স্পষ্ট হয়েছে। তার মতো সচেতন মানুষ সন্ত্রাসী গোষ্ঠির ভয়ে নিরব থাকার কথা নয়। তিনি সাদামাটা মানুষ। সবসময় লুঙ্গি ও পাঞ্জাবী পরেন। মানিব্যাগের পরিবর্তে মেয়েদের মতো কাছে রাখেন ছোট্ট ব্যাগ। জীবনের শেষ বয়সে এসে বিবেকের তাড়ণায় সদা সত্যের পক্ষে সৎসাহস দেখান। তাই এ নির্মম পরিণামের আভাঁস পেলেন। রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে পরিত্রাণের পর চরম মনোভঙ্গুর অবস্থা সত্তেও আদালতে গোপন জবানবন্দি দিতে বাধ্য হলেন। আর বাইরে এসে নিরব ও নিশ্চুপ থাকলেন।
দৈনিক প্রথম আলোতে (৬ জুলাই) তাঁর জবানবন্দি উল্লেখ হয় এভাবে, অপহরণকারীরা তাকে মাইক্রোবাসে তুলেই মারধর করে এবং বলে, ‘তুই বেশি বাড়াবাড়ি করছিস।’ সেখানে আরো উল্লেখ হয়, ‘ফরহাদ মজহার রাতে হানিফ পরিবহনে নওদাপাড়া বাজার অতিক্রম করে বেঙ্গল টেক্সটাইল মিলের সামনে এলে বাস থামানো হয়। অভয়নগর থানার পুলিশ বাসটির সুপারভাইজার হাফিজুর রহমানকে ফোন করে বাসটি থামাতে বলেন। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ফরহাদ মজহারকে বাস থেকে নামিয়ে আনে। পরে র‌্যাব-৬ এর একটি দল তাঁকে পুলিশের কাছ থেকে নিয়ে তাদের গাড়িতে তোলে। এ নিয়ে পুলিশ ও র‌্যাবের মধ্যে বাগবিতন্ডা হয়। ্একপর্যায়ে র‌্যাব তাঁকে নিয়ে উল্টোপথে খুলনার দিকে যেতে থাকে। তখন পুলিশের গাড়িটিও র‌্যাবের গাড়ির পিছু নেন। প্রায় ১০ কিলোমিটার দূরে খুলনার ফুলতলায় ডিআইজির নির্দেশে পুলিশের আরো গাড়ি র‌্যাবের গাড়িকে ব্যারিকেড দেয়। র‌্যাবের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এই অবস্থায় উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর পুলিশ ফরহাদ মজহারকে ঢাকায় নিয়ে যায়।’ এ ঘটনার পর অপহরণকারীদের পরিচয় অস্পষ্ট থাকার কথা নয়। অপহরণকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন ও ঢাক-ঢোল পেটানোর দরকার নেই। আদালতে জবানবন্দির নাটকও দরকার ছিলনা। অথচ সরকার অযথাই বাড়াবাড়ি করেছে। এতেই ফরহাদ মজহারের বাধ্যগত নিরবতা।
গতবছর জঙ্গি ফাহিম নামে এক মেধাবী যুবক আদালত কর্তৃক ১০দিনের রিমান্ডে থাকাকালে হাতকড়া পরা অবস্থায় কথিত সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। এতে পুরো জাতি নিরব ও হতবাক হয়। এরপরই কথিত সন্ত্রাসীদের দ্বারা দেশে অনেকগুলো দুর্ধর্ষ ঘটনা ঘটে। গুলশান হলি আর্টিজানে হামলা, চট্টগ্রাম ও সিলেটে জঙ্গি হামলা বিশেষভাবে উল্লেখ্য। হলি আর্টিজানে কথিত ছয় জঙ্গি ২পুলিশকে হত্যা, ৪০পুলিশকে আহত ও ২২বন্দীকে নির্মমভাবে হত্যা করে সারারাত হোটেলে নিরবে কাটায়। পরদিন সেনাবাহিনীর সাথে লড়াই করে নিহত হয়। জঙ্গিদের পরিবার লাশ গ্রহণেও নিরবতা দেখায়। এভাবে সিলেটে জঙ্গি অভিযানকালে ৪/৫ মাইল জুড়ে ১৪৪ ধারা জারি সত্তেও অদ্ভুত হামলায় র‌্যাবের গোয়েন্দা প্রধান সেনা কর্মকর্তা আজাদ আহত হয়। তাকে ঘটা করে সিঙ্গাপুরে নেয়া হয়। মুমুর্ষু সত্তেও একদিনের মধ্যে দেশে ফিরে আনা হয়। ২দিনের মধ্যে দাফন করা হয়। দেশের চৌকস সেনাবাহিনী, গৃহপালিত বিরোধীদল ও মানবাধিকার কর্মীসহ সবাই নিরবে সিঙ্গাপুরী বাঁশ মেনে নেয়।
এভাবে সাকার ছেলে হুকা চৌধুরীর নিরবতা সবাই জানে। দীর্ঘ অপহরণ থেকে মুক্তির পর ডাক্তার ইকবালের নিরবতা সবাইকে হতবাক করেছে। তারা কি মুক্তির পরও সন্ত্রাসী জুজুর ভয়ে ভীত? চারদিকে প্রশাসন বেষ্টিত থেকেও কেন এ ভীতি ও নিরবতা? অর্থাৎ তাদের নিরাপত্তা দানকারীরাই অপহরণের হোতা।
শিক্ষানবিশ আইনজীবী, ঢাকা।
[email protected]





উপ সম্পাদকীয় এর আরও খবর

স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান
সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য
পার্বত্য চুক্তির ২৭ বছর : শান্তি চুক্তি পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ পার্বত্য চুক্তির ২৭ বছর : শান্তি চুক্তি পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)