শিরোনাম:
●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ার খোরশেদ তালুকদার সড়কের বেহাল দশা
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ার খোরশেদ তালুকদার সড়কের বেহাল দশা
বৃহস্পতিবার ● ১৩ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়ার খোরশেদ তালুকদার সড়কের বেহাল দশা

---রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২৯ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫০মি.) রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড খোরশেদ তালুক সড়কের বেহাল দশা হলেও দেখার কেউ নেই। সড়কের পুর্ব দিকে নতুন পাড়া কুরমা খালের পানিতে সাম্প্রতিক পাহাড়ি ঢলের বন্যায় সড়কটি বিধ্বস্ত হয়েছে। সড়কের অধিকাংশ স্থানে বিচ্ছিন্ন হয়ে জন চলাচল বন্ধ হয়ে গেছে। এই এলাকার হাজার হাজার জন সাধারণের চলাচলের জন্য একমাত্র সড়কটি বিধ্বস্ত হওয়ায় জন দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোহাম্মাদ জাবের হোসেন জানান, চলাচলের জন্য সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। এলাকার কৃষকরা এটি দিয়ে তাদের প্রয়োজনীয় উপকরণ ও উৎপাদিত ফসল বাজারজাত করেন। এটি দিয়ে এলাকার শত শত শিক্ষার্থী তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়া করেন। অথচ দীর্ঘদিন ধরে সড়কের এই বেহাল দশা হলেও দায়িত্বরত জনপ্রতিনিধির কোন খবর নেই। একবার দেখতে পর্যন্ত আসেনি।দুই কিলোমিটার দীর্ঘ সড়কের অধিকাংশ স্থানে ভাঙ্গলেও দুই স্থানে প্রায় ১’শ ফুট ও পঞ্চাশ ফুট করে দুটি বড় বিধ্বস্ত স্থানে মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। ইউপি চেয়ারম্যান আহমেদ সৈয়দ তালুকদার জানান, ‘শুধু এই সড়ক নই, গত বন্যায় ইউনিয়নের অধিকাংশ সড়ক এবং সারা রাঙ্গুনিয়ার ১২৪টি সড়ক এভাবে বিধ্বস্ত হয়ে মানুষের চলাচলে খুব কষ্ট হচ্ছে। ইতিমধ্যেই প্রিয় নেতা ড. হাছান মাহমুদ এমপি জরুরী ভিত্তিতে সড়ক মেরামতে ৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছেন। সংশ্লিষ্ট কতৃপক্ষ বরাবর ইউনিয়নের বিধ্বস্ত সড়কের তালিকা প্রেরণ করেছি। আশা রাখি এটি সহ সবগুলা সড়ক সংস্কার কাজ খুব শীঘ্রই শুরু হবে।’





আর্কাইভ