শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সকলে মিলে গাছ লাগালে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে না : এডভোকেট শক্তিমান চাকমা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সকলে মিলে গাছ লাগালে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে না : এডভোকেট শক্তিমান চাকমা
বৃহস্পতিবার ● ১৩ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সকলে মিলে গাছ লাগালে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে না : এডভোকেট শক্তিমান চাকমা

---ষ্টাফ রিপোর্টার :: (২৯ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১১মি.) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হতে নানিয়ারচরে কৃষকদের মাঝে ফলজ চারা বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন সকলে মিলে গাছ লাগালে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে না। রাঙামাটিতে সাম্প্রতিক ভুমিধ্বস ও ভারি বর্ষণের ফলে ক্ষতিগ্রস্থ বাগান চাষীদের মাঝে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হতে বিভিন্ন ফলজ চারা বিতরন করা হয়।
১৩জুলাই বৃহস্পতিবার  সকালে নানিয়ারচর হর্টিকালচার সেন্টারে উপজেলার ৪টি ইউনিয়নের ৭২টি পরিবারের বাগান চাষীদের মাঝে প্রতি চাষীদের ৩০টি করে বিভিন্ন ফলজ চারাগাছ বিতরণ করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ এর সভাপতিত্বে চারা বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমা।

বিশেষ অতিথি হিসেবে নানিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রনবিকাশ চাকমা, নানিয়ারচর হর্টিকালচার সেন্টারের সিনিয়র উদ্দ্যান তত্ত্বাবিদ মো. শফিকুল ইসলাম, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াব।

চারা বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। গাছ থেকে আমরা খাদ্য পাই। গাছ আমাদের অক্সিজেনের পাশাপাশি অর্থ উর্পাজনের পথ বের করে দেয়। প্রতিটি আঙ্গিনায় যত্নসহকারে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করুন এবং সকলে মিলে গাছ লাগালে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে না।
সভাপতির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকের উন্নয়নে এ সরকার সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি কৃষকদের উদ্দ্যেশে বলেন, যে চারাগুলো জেলা পরিষদ থেকে আপনাদের বিতরন করা হচ্ছে সেগুলো আধুনিক পদ্ধতিতে রোপন ও পরিচর্যা করলে ভবিষ্যতে আর্থিক স্বচ্ছলতা হবে। তিনি বলেন, ফলন্ত গাছ আমাদের পুষ্টির চাহিদা পূরণ করে। গাছ থেকে আমরা যে অক্সিজেন পাই, তা দিয়ে মানবসমাজ বেঁচে থাকার একমাত্র অবলম্বন দাড়িয়েছে। তাই সবাইকে বেশী করে গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।
পরে অতিথিরা নানিয়ারচর উপজেলার সবকটি ইউনিয়নের বাগান চাষীদের হাতে চারাগুলো তুলে দেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)