শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ক্লিনিকের বিষাক্ত বর্জ্য কুমার নদে: স্বাস্থ্য ঝুকিতে শৈলকুপায়বাসী
প্রথম পাতা » অপরাধ » ক্লিনিকের বিষাক্ত বর্জ্য কুমার নদে: স্বাস্থ্য ঝুকিতে শৈলকুপায়বাসী
বুধবার ● ১৯ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্লিনিকের বিষাক্ত বর্জ্য কুমার নদে: স্বাস্থ্য ঝুকিতে শৈলকুপায়বাসী

---প্রতিনিধি ঝিনাইদহ :: (৪ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ২.২৭মি.)সকালে
ঝিনাইদহের শৈলকুপায় ক্লিনিকের বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে কুমার নদে,ব্যাপক স্বাস্থ্য ঝুকিতে মানুষ এলাকাবাসী বলে জোর অভিযোগ উঠেছে। শৈলকুপা উপজেলা শহরের প্রাণকেন্দ্র দিয়ে প্রবাহিত কুমার নদের পানি প্রতিনিয়ত দুষিত করা হচ্ছে। শহরের ৬টি কিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিষাক্ত বস্তা বস্তা বর্জ্য প্রতিনিয়ত কুমার নদে ফেলা হচ্ছে। এতে ক্যান্সার, হেপাটাইটিস বি, টিটিনাস সহ চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এলাকাবাসী ও নদীপাড়ের মানুষজন। বিশেষ করে যারা ঘর-গৃহস্থালীর কাজে নদীর উপর নিভর্রশীল, গোসল সহ নিত্য কাজ সারতে নদীর উপর ভরসা করতে হয় তারা নিজেদের অজান্তেই এসব স্বাস্থ্য ঝুকির মধ্যে থাকছে। সরেজমিন ও অনুসন্ধানে দেখা গেছে, শৈলকুপা শহরে ৬টি ক্লিনিক রয়েছে, এসবের সবগুলোই কবিরপুরে। এসব ক্লিনিক, প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিষাক্ত বর্জ্য বিশেষ করে, অপারেশন থিয়েটারে ব্যবহৃত ব্লেড, সূচ, সিরিঞ্জ, রক্তমাখা তুলা-বস্ত্র, শরীরের অপসারিত অংশ, অব্যবহৃত ঔষধ, ময়লা-আবর্জনা সহ নানা চিকিৎসায় ব্যবহৃত নানা সামগ্রী প্রতিনিয়ত নির্বিগ্নে কুমার নদে ফেলা হচ্ছে।

এসব বিষাক্ত বর্জ্য শহরের কুমার নদের পুরাতন ব্রীজ ও আশপাশের এলাকা থেকেও কুমার নদের ভিতরে ফেলা হচ্ছে। প্রতিদিন সন্ধ্যার পরে ক্লিনিকগুলোর আয়া-কর্মচারীরা এগুলো বস্তায় করে বয়ে নিয়ে এসে এ নদীতে ফেলে দেয়। ফলে নদীর নীচে স্তুপাকারে জমে থাকতে দেখা গেছে এসব বর্জ্য। এছাড়া ¯্রতে তা ছড়িয়ে যাচ্ছে এক এলাকা থেকে নদীর অন্য এলাকাতে। পানিতে এসব বিষাক্ত সামগ্রী ফেলায় দুষিত হচ্ছে নদীর পানি। আর নদী পাড়ের মানুষ তাদের ঘর-গৃহস্থালী, গোসল সহ নিত্যকাজে পানির উপর নির্ভর হওয়ায় নিজেদের অজান্তেই স্বাস্থ্য ঝুকিতে থাকছে। পানি দুষিত হওয়ায় মাছ সহ নানা জলজ প্রাণীও আক্তান্ত হচ্ছে। এ প্রসঙ্গে, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খন্দকার বাবর জানান, ক্লিনিকগুলোর পরিত্যক্ত বর্জ্যগুলি মানবদেহের জন্য খুবই বিষাক্ত ও ক্ষতিকর। এসব বর্জ্য খোলা স্থান, নদী বা পাবলিক প্লেসগুলোতে ফেললে এর ব্যবহৃত ব্লেড, সূচ, সিরিঞ্জ, রক্তমাখা তুলা-বস্ত্র, শরীরের অপসারিত অংশ, অব্যবহৃত ঔষধ মারাত্মক স্বাস্থ্যহানী ঘটাতে পারে। বিশেষ করে ক্যান্সার, হেপাটাইটিস বি, টিটিনাস, চর্মরোগ সহ জটিল সব রোগে আক্রান্ত হওয়ার আশংকা থাকে।

এ ব্যাপারে ক্লিনিকগুলোকে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলে তা পুড়িয়ে ফেলতে অনেকবার আহবান জানিয়েছেন বলে উল্লেখ করেন। কুমার নদের ভাটি অঞ্চল বিজুলিয়া গ্রামের ব্যবসায়ী লক্ষী কান্ত গড়াই জানান, ক্লিনিকের বর্জ্য বিভিন্ন সময়ে তাদের ঘাট এলাকায় দেখা যায়। গোসল করতে গিয়ে সূচ, সিরিঞ্জ, ব্লেড এগুলো ক্ষতের সৃষ্টি করছে গোসল করতে আসা শিশু-কিশোরদের। কবিরপুর পুরাতন ব্রিজের জৈনিক চা দোকানী অভিযোগ করেন, প্রতিদিন ক্লিনিকগুলোর আয়া-কর্মচারীরা বস্তায় করে এসব নদীতে ফেলে যায়। অনুরুপ অভিযোগ করেন কবিরপুর, ঝাউদিয়া, ফাজিলপুর সহ নদী এলাকার মানুষজন। এব্যাপারে শৈলকুপার অন্যতম প্রধান “খোন্দকার প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকের” মালিক ফজলুর রহমান মাস্টার বলেন, আমাদের উপর থেকে নির্দেশ আছে এসব ক্লিনিক বর্জ্য কুম কেটে সেখানে ফেলে আগুনে পুড়িয়ে ফেলতে হবে, আমরা চেষ্টা করি পুড়িয়ে ফেলতে তবে অন্য অনেকেই নদীতে এসব বর্জ্য ফেলে, অসাবধানবসত কখনো তাদের ক্লিনিকের বর্জ্যও ফেলা হতে পারে বলে স্বীকার করছেন। তবে তার অভিযোগ শুধু ক্লিনিক নয়, হাট-বাজার ও পৌরসভার সব বর্জ্যও নদীতে ফেলা হয়। এসব বন্ধ করতে হলে সবাই কে নিয়ে বসে জোর সিদ্ধান্ত নিতে হবে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ