শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » আটক জঙ্গি মোজাম্মেলের ত্রিশালের বাড়ীতে পুলিশের অভিযান : নজর দারিতে পরিবার
প্রথম পাতা » অপরাধ » আটক জঙ্গি মোজাম্মেলের ত্রিশালের বাড়ীতে পুলিশের অভিযান : নজর দারিতে পরিবার
বুধবার ● ১৯ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আটক জঙ্গি মোজাম্মেলের ত্রিশালের বাড়ীতে পুলিশের অভিযান : নজর দারিতে পরিবার

---ময়মনসিংহ অফিস :: (৪ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৪মি.) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আব্দুল মান্নানের ৫ ছেলে ২ মেয়ের মধ্যে সবার ছোট আশুলিয়ায় আটক চার জঙ্গি’র একজন মোজাম্মেল।
৯ ফেব্রুয়ারী মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হওয়ার পর সে আর বাড়ীতে ফিরেনি। প্রায় ৬ মাস ধরে পরিবারের কারো সাথে কোন যোগাযোগও হয়নি। গত রোববার সাভারের আশুলিয়া নয়ারহাট জঙ্গি আস্তানা থেকে র‌্যাবের অভিযানে আটক হয় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের মোজাম্মেল।
এদিকে ১৮ জুলাই মঙ্গলবার দুপুরে ত্রিশাল থানা পুলিশ আটক মোজাম্মেলের বাড়ীতে অভিযান চালিয়ে বাড়ী-ঘর তল্লাশী করে। তবে অভিযানে বাড়ী থেকে কোন কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ ।

এলাকাবাসিরা জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নানের ৫ ছেলে ও ২ মেয়ে’র মধ্যে সবার ছোট মোজাম্মেল ময়মনসিংহ খাগঢহড়স্থ মাখযানুল উলূম মাদ্রাসায় নাহবেমীর জামাতে অধ্যয়নরত ছিল। গত ৯ ফেব্রুয়ারী মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয় মোজাম্মেল। ওইদিনের পর থেকে সে আর বাড়ীতে ফিরেনি। গত ২০ এপ্রিল পর্যন্ত পরিবারের সদস্যদের সাথে মাঝে মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ করত। ততদিন পযন্ত সবাই জানতো সে কোন এক মসজিদে ইমামতি করছে। রমজান মাসের কয়েকদিন পুর্বে মোজাম্মেলের পিতা তার মাদ্রাসার শিক্ষকের সাথে যোগাযোগ করে জানতে পারে মোজাম্মেল মাদ্রাসায় নেই। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তার খোঁজে পরিবারের সদস্যরা আতœীয়-স্বজনদের বাড়ীতে বিভিন্ন ভাবে খোঁজ খবর নিয়েছে। তবে তার কোন খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় মুঞ্জুরুল হক জানান, এলাকার লোকজনের সাথে তার তেমন সখ্যতা ছিল না মোজাম্মেলের, কম কথা বলতো। সে সবসময় নিরবেই থাকতো। দীর্ঘদিন যাবত তাকে এলাকায় দেখা যায়নি।

আটক মোজাম্মেলর বড় ভাই তোফায়েল আহমেদ জানায়, মাঝে মাঝেই মোজাম্মেল পরিবারের কাছে বিভিন্ন বিষয় নিয়ে বাবার কাছে টাকা চাইতো, তবে পরিবারের অর্থনৈতিক দৈন্যতার কারনে চাহিদা অনুযায়ী টাকা দেয়া সম্ভব হতোনা। একদিন এ নিয়ে মোজাম্মেল বলেছিল তোমাদের টাকা-পয়সা আমার দরকার নেই, যে ভাবেই পারি নিজেই উপার্জন করবো।

আটক মোজাম্মেলর বাবা আব্দুল মান্নান জানায়, ৯ ফেব্রুয়ারী মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হওয়ার পর সে আর বাড়ী ফিরেনি। রমজান মাসের কয়েকদিন পুর্বে তার মাদ্রাসার শিক্ষকের সাথে যোগাযোগ করে জানতে পারি সে মাদ্রাসায় নেই। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, মোজাম্মেলের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়েছে। পুরো বাড়ী তল্লাশী করে তেমন কিছু পাওয়া যায়নি। পরিবারের সকল সদস্যদের নজরদারীতে রাখা হয়েছে।





অপরাধ এর আরও খবর

বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)