শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » জাতীয় » মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আপনার একই অঙ্গে কত রূপ !
প্রথম পাতা » জাতীয় » মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আপনার একই অঙ্গে কত রূপ !
বুধবার ● ১৯ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আপনার একই অঙ্গে কত রূপ !

---ষ্টাফ রিপোর্টার :: (৪ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৩মি.) অনলাইন গণমাধ্যমকে সুষ্ঠু ধারার মাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ২০১২ সালে উদ্যোগ নেয় সরকার। এরই ভিত্তিতে প্রনয়ন করা হয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১২। অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১২ এর নীতিমালায় কথিত বুদ্ধিজীবিরা সরকারকে পরামর্শ দেয় যে একটি নিউজ পোর্টাল সরকারী অনুমোদন নিতে ও নিউজ পোর্টাল সংবাদ মাধ্যম হিসেবে স্বীকৃতি পেতে ৫ লক্ষ টাকা জামানত ও ৫০ হাজার টাকা বাৎসরিক নবায়ন ফি সরকারের কাছে জমা দিতে হবে। এ ধরনের সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে অনলাইন নিউজ পোর্টাল মালিক ও সম্পাদকদের সংগঠিত করে ২০১২ সালের ১৫ অক্টোবর ঢাকায় জাতীয় যাদুঘর মিলনায়তনে তৃণমূল পর্যায়ের অনলাইন নিউজ পোর্টাল মালিক ও সম্পাদকদের অধিকার সংরক্ষনে গঠন করা হয় “বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন-বনপা”। অলাভজনক ও অরাজনৈতিক সংগঠনটি প্রতিষ্ঠায় অগ্রণী ভুমিকা পালন করেন সাংবাদিক শামসুল আলম স্বপন।
২০১২ সালের ১৫ অক্টোবর বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন-বনপার ব্যানারে যে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন-বনপা’র সদস্যদের চাপের মূখে প্রথম নীতিমালা প্রায় চুড়ান্ত হলেও তা বাতিল করতে বাধ্য হয় সরকার। পরবর্তী সময়ে প্রধান তথ্যকর্মকর্তাকে আহবায়ক করে নীতিমালা প্রনয়নে একটি জাতীয় কমিটি গঠন করা হয়। ঐ কমিটিতে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন-বনপা’র প্রতিনিধি হিসেবে শামসুল আলম স্বপনকে যুক্ত করা হয়। ১৯দিন সময় বাড়ানোর পরে জাতীয় অনলাইন নীতিমালা-২০১৫ এর খসড়ার উপর সর্বসাধারনের মতামতের জন্য তৎকালীন তথ্য সচিব মর্তুজা আহমদ নিশ্চিত করেছেন খসড়া অনলাইন নীতিমলা ২১ জুলাই ২০১৫ তথ্যমন্ত্রণালয়ের ওয়েভ সাইটে দেওয়া হবে এবং এর ওপর মতামত দেওয়ার মেয়াদ ছিল ২১ আগষ্ট ২০১৫ পর্যন্ত। অনলাইন নীতিমালা নিয়ে অংশীজনদের(স্টোকহোল্ডার) মতামত দেওয়ার আবেদন করা হয়েছিল। তারই প্রেক্ষিতে ১৯ দিন সময় বাড়ানো হয়। স্টোকহোল্ডার হিসেবে এই খসড়া নীতিমালায় বাংলাদেশের তৃণমূল পর্যায়ের নিউজ পোর্টাল মালিকদের সংগঠন অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন-বনপা’র প্রতিনিধি হিসেবে শামসুল আলম স্বপন যে মতামত দিয়েছিলেন তা গত ১৯ জুন ২০১৭ মন্ত্রীসভায় অনুমোদিত খসড়া অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭’তে প্রতিফলিত হয় নাই। বরঞ্চ প্রকৃত অনলাইন গণমাধ্যম সংশ্লিষ্টদের সাথে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। বৈষম্যমূলক অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭’ উত্থাপিত খসড়া নীতিমালা অনলাইন নিউজ পোর্টাল মালিক ও সাংবাদিক বান্ধব নয়, বিষয়টি বুঝতে পেরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রতিনিয়ত অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠন সমূহের মধ্যে বৈরীভাব সৃষ্টি করে ইতিমধ্যে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন-বনপা ও বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন-বোমা এই দুই মূল সংগঠনের নেতৃবৃন্দকে পাশ কাটিয়ে মন্ত্রী তার নিজস্ব লোকজনদের দিয়ে উল্লেখিত পোর্টাল মালিকদের সংগঠনের ব্যানারে জনমত তৈরীর জন্য হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই বলতে হচ্ছে মাননীয় তথ্যমন্ত্রী আপনার একই অঙ্গে কত রূপ!
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বনপা’র প্রতিষ্ঠাতা শামসুল আলম স্বপনের নেতৃত্বে ১২ এপ্রিল ২০১৫ সালে বাংলাদেশ সচিবালয় তথ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেন্টারে বৈঠক হয়। বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্যমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম, প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমেদ সহ তথ্য মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিন্তু ৪ জুলাই মঙ্গলবার ২০১৭’তে বনপা’র নাম ব্যবহার করে নিজের আস্থাভাজন লোকদের নিয়ে বৈঠক করেন তথ্যমন্ত্রী । এতে প্রতীয়মান হয় যে, তথ্যমন্ত্রী অনলাইন নিউজ পোর্টাল সংগঠন সমূহের প্রকৃত নেতৃবৃন্দ ও পোর্টাল মালিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করে স্টোকহোল্ডারদের বাদ দিয়ে বৈষম্যমূলক অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ খসড়া নীতিমালা পাশ করার পাঁয়তারা করছেন।
এছাড়া জানা গেছে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন-বোমার নাম ব্যবহার করে ১৬ জুলাই রবিবার ২০১৭ নিজের আস্থাভাজন লোকদের নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক করেছেন তথ্যমন্ত্রী।
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন-বনপা’র ৫১ সদস্য বিশিষ্ট একটি নির্বাচিত কমিটি বিদ্যমান এবং যার সভাপতি শামসুল আলম স্বপন সাধারন সম্পাদক রোকমুনুর জামান রনি, বিভিন্ন সময় সরকারের বিভিন্ন দফতর ও মন্ত্রণালয়ে বৈঠকের সুবাদে বনপা’র আসল নেতৃবৃন্দ তথ্যমন্ত্রীর কাছে সুপরিচিত।
প্রকৃত সংগঠক ও পোর্টাল মালিকদের জানা থাকা সত্বেও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন-বনপা’র নাম ব্যবহারকারী যে কেউ তথ্যমন্ত্রীর কাছে গিয়ে ফুলের মালা দিলে বৈষম্যে ভরপুর অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ খসড়া নীতিমালা প্রকৃত অনলাইন বান্ধব বলে তথ্যমন্ত্রীর বক্তব্য প্রশ্নবিদ্ধ ! বৈষম্যে ভরা অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ খসড়া নীতিমালা প্রকৃত অনলাইন সংশ্লিষ্টদের উপর চাপিয়ে দেওয়ার মানসিকতা পরিহার করে যারা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অংশীদার হিসেবে অলাভজনক প্রতিষ্ঠান অনলাইন নিউজ পোর্টালসমূহ ভুর্তুকি দিয়ে বছরের পর বছর টিকিয়ে রেখেছেন তাদের বিষয়টি বিবেচনায় রেখে অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ খসড়া নীতিমালায় যেসকল বিষয়ে বৈষম্য রাখা হয়েছে সেসব সংশোধন করে নতুন অনলাইন গণমাধ্যমকে সমমর্যাদার ভিত্তিতে সরকারের নীতি নির্ধারকদের নিকট উপস্থাপন করবেন বলে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন-বনপা ও তৃণমূল পর্যায়ের পোর্টাল মালিক ও সম্পাদকরা আহবান জানিয়েছেন।





জাতীয় এর আরও খবর

৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)