শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ জুলাই ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » সাদা সোনা খ্যাত সিলেটের গলদা চিংড়ি যাচ্ছে দেশের বিভিন্নস্থানে
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » সাদা সোনা খ্যাত সিলেটের গলদা চিংড়ি যাচ্ছে দেশের বিভিন্নস্থানে
শনিবার ● ২২ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাদা সোনা খ্যাত সিলেটের গলদা চিংড়ি যাচ্ছে দেশের বিভিন্নস্থানে

---সিলেট প্রতিনিধি :: (৭ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৫মি) সিলেটের ফেঞ্চুগঞ্জ হাওর এলাকা ও কুশিয়ারা নদীতে ব্যাপক হারে ধরা পড়ছে ‘সাদা সোনা’ খ্যাত গলদা চিংড়ি। প্রতিদিন দল বেধে লোকজন ধরছেন এ সাদা সোনা। এ চিংড়ি ধরতে ব্যবহার করছেন কাপড় জালের ফাঁদ ও বাশের তৈরি ফাঁদ। শুধু জেলেরা নয় গলদা চিংড়ি ধরে আয় করছেন নানাশ্রেণীর লোকজন। স্থানীয় ভাবে চাপ কমছে বেকার সমস্যায়।

জানাযায়, প্রতি রাতে গড়ে চল্লিশ মন গলদা চিংড়ি ধরা পড়ে। চিংড়ির আকার ভেদে ৬শ’-৮শ’ টাকা কেজি বিক্রি হয়।
একাধিক জেলেরা বলেন, এ চিংড়ি আল্লাহর রহমত না হলে এ বন্যার সময় উপোষ মরতে হত। জেলে আরব উল্লাহ জানান, সপ্তাহ দিন আগে ভোরে চিংড়ির চাই তুলতে গিয়ে চিংড়ি দেখে ভয় পেয়ে গিয়েছিলেন! এত চিংড়ি দেখে তিনি ভূতুড়ে কান্ড ভেবেছিলেন!
পরে ঐ চিংড়ি বিক্রি করে ঘরের টিন কিনেছেন এ ছেলের পাসপোর্ট করার টাকাও দিয়েছেন।

রেল কলনির হুসেন জানান, আমরা জেলে নই নদীর ধারে ডুব দিয়ে হাতড়ে চিংড়ি ধরি তাও চার পাচ কেজি হয়ে যায়। এত চিংড়ি ধরা পড়লেও স্থানীয়রা এগুলো খুব কম পান।

ক্ষোভ প্রকাশ করে অনেকে বলেন, শহরের বড় বড় পাইকাররা এসে গাড়ি ভরে চিংড়ি নিয়ে যান। আমরা স্থানীয়রা খেতে পাইনা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, সিলেট শহরে নামি হোটেলের জন্য এ চিংড়ি নিয়ে যান। তা ছাড়া চিংড়িগুলো তাজা ও সাইজ ও ভালো ৭-৮ টায় কেজি হয়। ক্রেতারা খুব পছন্দ করেন।

সিলেট ছাড়াও চিংড়িগুলো বরফজাত করে ঢাকা সহ বিভিন্ন শহরে পাঠান তিনি। তিনি বলেন আড়তের মত এত চিংড়ি আমি কোথাও দেখিনি।

সেই সাথে তিনি আরো বলেন, বন্যায় ফেঞ্চুগঞ্জ বাজারের সড়ক ডুবে যাওয়ায় ফ্রীজিং ভ্যান আসছে না এটাই এখন বড় সমস্যা। দেখা যায় ফেঞ্চুগঞ্জ বাজারের সড়ক রেখে দিয়ে লোকজন নৌকা করে প্রতিদিন ভোরে চিংড়িগুলো মল্লিকপুর খেয়া ঘাটে নিয়ে আসছেন ওখান থেকে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)