শনিবার ● ২২ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » হালুয়াঘাটে ব্যাটারি চালিত অটোরিক্সার চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু
হালুয়াঘাটে ব্যাটারি চালিত অটোরিক্সার চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু
ময়মনসিংহ অফিস :: (৭ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০মি) ময়নসিংহের হালুয়াঘাটে ব্যাটারি চালিত অটোরিক্সার চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত পাপিয়া আক্তার(৮) পূর্ব নড়াইল গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।
২২ জুলাই শনিবার দুপুরে উপজেলার নড়াইল ইউনিয়নের আলিসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, পাপিয়া নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো। সে স্কুল শেষ করে বাড়ি ফেরার পথে রাস্তায় ব্যাটারি চালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এ সময় শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পাপিয়া নড়াইল গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে বলে জানা গেছে। এ ঘটনায় শিক্ষার্থীরা ৪ টি অটোরিকশা ভাঙচুর করেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম মিঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশুটির মৃত্যুর খবরে স্কুলের সহপাঠীরা কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা