বুধবার ● ২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রাঙ্গুনিয়াতে ৬শত লিটার মদসহ গ্রেফতার-১
রাঙ্গুনিয়াতে ৬শত লিটার মদসহ গ্রেফতার-১
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (১৮ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৫মি.) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাচারকালে ৬শত লিটার চোলাই মদসহ মো. ইদ্রিস(২৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১ আগষ্ট মঙ্গলবার সকাল পৌনে ১০ টায় উপজেলা সদরের ইছাখালী এলাকা থেকে মদসহ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া থানায় খবর আসে কর্নফুলি নদীপথে চট্টগ্রাম শহরে পাচারের জন্য মদ আসছে। রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এস. আই) মো. গিয়াস উদ্দিন ও থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) মোহাম্মদ হোছাইনের নেতৃত্বে একদল পুলিশ ইছাখালী নদীর পাড়ে রাখা চটের বস্তাভতি ৬শ প্যাকেটে মোড়ানো ৬শ লিটার মদসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইদ্রিস ইছাখালীর জাকিরাবাদ এলাকার মৃত শামসুল আলমের পুত্র।





ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড