শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ আগস্ট ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়াতে নিন্মমানের গাইড বিক্রির হিড়িক
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়াতে নিন্মমানের গাইড বিক্রির হিড়িক
মঙ্গলবার ● ১ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়াতে নিন্মমানের গাইড বিক্রির হিড়িক

---উখিয়া প্রতিনিধি :: (১৭ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৮মি.) উখিয়া উপজেলার ৫ ইউনিয়নে ৩টি কলেজ ১৩টি মাধ্যমিক বিদ্যালয় ৬টি মাদ্রাসা ও ৭৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৬১টি প্রাথমিক, নিন্ম মাধ্যমিক, এবতেদায়ী মাদ্রাসা (স্বতন্ত্র) সহ কিন্ডার গার্ডেন গুলোতে নিষিদ্ধ গাইড বই বিক্রির প্রতিযোগীতায় নেমে পড়েছে প্রকাশনা কোম্পানী গুলো। এসব শিক্ষকদের নির্দেশিত নিন্মমানের বইয়ের কারণে এইচএসসি পরীক্ষায় এবার উখিয়ায় ফল বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন অনেকে।
গাইড বই প্রকাশকদের পক্ষে নিয়োজিত মার্কেটিং বিভাগের প্রতিনিধিরা স্কুল ও মাদ্রাসা গুলোতে বিক্রির জন্য ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর কতিপয় শিক্ষক সহ স্থানীয় একাধিক শিক্ষক সমিতির নেতাদের সাথে ডোনেশন চুক্তিও সম্পন্ন করেছে ইতিমধ্যে। এ ডোনেশন বানিজ্য উপজেলার সর্বত্রই কম-বেশী ছড়িয়ে পড়েছে। এ বাণিজ্যের পরিমাণ কয়েক কোটি টাকা হবে বলে একাধিক সূত্রে জানা গেছে। অন্যদিকে, গাইড নির্ভরশীলতার ফলে সরকারের সৃজনশীল শিক্ষা ব্যবস্থা অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়বে বলে শিক্ষার সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা মনে করছেন।
জানা যায়, কোমলমতি শিক্ষার্থীদের টার্গেট করে জননী, পপি, এডভান্সড, দিগন্ত প্রাইম, জুপিটার, নিউটন, পাঞ্জেরী, ক্যাপিটাল, স্কলার, গ্লোবাল, নবপুথি ঘর, ক্যাপ্টেন, রূপসি, গোল্ডেন এ প্লাস, কনকর্ট, সাইমা, আশার আলো, আলফাতা, আল বারাকা, আল বানার, আল ইত্তেফা, লেকচার, গ্লাক্সি, অনুপম, ইসলামিক পাঞ্জেরী, নবদূত, আলফালা ও আল সামাদ পাবলিকেশন্স সহ শতাধিক প্রকাশনী ব্যাপক ভিত্তিতে ১ম শ্রেনী থেকে স্নাতক (সম্মান) পর্যন্ত গাইড বই বিক্রির লক্ষে মাঠে নেমেছে।
এছাড়া বাংলা ব্যাকরণ, ইংরেজী গ্রামার ও এস,এস,সি টেষ্ট পেপারসহ স্বস্ব বিভাগের শিক্ষক, প্রধান শিক্ষক ও সুপারদের সাথে ডোনেশনের নামে চলছে অর্থনৈতিক চুক্তি। প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতে এ ডোনেশন নির্ধারণ করা হচ্ছে। তবে স্কুল প্রতি এক থেকে দেড়লাখ টাকা পর্যন্ত ডোনেশন দেয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বই বিক্রেতা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, যে গাইড বইয়ের দাম ৬৫০/৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে বাস্তবে তার মূল্য ২০০/২৫০ টাকা গাইড প্রতি ২০/২৫ ভাগ কমিশন নেয়া হচ্ছে। প্রকাশকরা বই প্রতি ২/৩ গুন দাম বেশি ধার্য করেছে। বাড়তি টাকা অভিভাবকদের পকেট থেকে কোম্পানীগুলো হাতিয়ে নিচ্ছে। এছাড়া সারা বছর বই বিক্রি করে ২০/২৫ হাজার টাকা লাভ করা গেলেও বাংলা ব্যকরণ/ইংরেজী গ্রামার সহ বিষয়ভিত্তিক এক এক জন শিক্ষক কমিশন পাবে ৫০ হাজার থেকে লাখ টাকা।
স্থানীয় শিক্ষক সমিতি ইতিমধ্যে কোম্পানি গুলোর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ডোনেশন নিয়েছে এবং মাধ্যমিক শিক্ষক সমিতি তার ব্যতিক্রম নয়। এ বিষয়ে প্রত্যন্ত অঞ্চলের অভিভাবকরা জানিয়েছেন সরকারি কিংবা মুল বই হাতে পেলেও এখন নতুন করে দুই থেকে আড়াই হাজার টাকার গাইড বই কিনতে হয়। তাও আবার শিক্ষকদের চাহিদা মোতাবেক।
উখিয়া কলেজ অধ্যক্ষ ফজলুল করিমসিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, হয়ত: কিছু অসাধু শিক্ষক অনৈতিক সুবিধা আদায়ের জন্য কোম্পানীগুলোর কাছ থেকে বাড়তি সুবিধা নিচ্ছে। তবে তা সুনির্দিষ্ট নয়। সৃজনশীল পদ্ধতিতে মুল বই পড়াতে হলে শিক্ষকদের ব্যাখ্যা বিশ্লেষন পড়তে হয়। আর এজন্য শিক্ষকদের পড়ালেখা করে ক্লাসে আসতে হয়। অনুরূপ ভাবে ভালো ফলাফলের জন্য শিক্ষার্থী, অভিভাবকদের সচেতন হওয়া জরুরী বলে তিনি মনে করেন।
উখিয়া কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক মো. আমানত উল্লাহ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, তুলনামূলক ভালো প্রকাশনার বই যথা লেকচার, অক্ষরপত্র, রিগ্যাল এবং প্রকৌশলী মজিবুর রহমানের বইও ভালো বলে তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন । কোন কোম্পানীর সাথে নাই চুক্তি হয়নি তবে মাঝে মধ্যে কোম্পানী গুলো উপহার সামগ্রী পাঠায় বলেও তিনি জানান।
ঐতিহ্যবাহী পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আমিমুল এহসান মানিক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এ ব্যাপারে তাঁর কোন ধরণের সংশ্লিষ্টতা নেই। তবে শিক্ষকরা আন্তরিক হলে শিক্ষার্থীদের গাইড বইয়ের প্রয়োজন পড়েনা। তবে অনেক শিক্ষক প্রাইভেট নিয়ে এত ব্যস্ত থাকেন যে, পড়াশুনা করার সময় তারা পান না। তাই শিক্ষকরা ক্লাসে গাইড বই পড়ান বলে এমনটি জানান একাধিক প্রতিষ্ঠান প্রধান।
অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গাইড প্রকাশনা কোম্পানী গুলোর সাথে অনৈতিক চুক্তি করে শিক্ষক নামধারী ব্যাক্তিরা তাদের স্বার্থ হাসিল এর জন্য সৃজনশীল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে। এব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত বলে মনে করেন সচেতন মহল।
উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিঞা জানান, ফল বিপর্যয়ের কারণ হিসেবে তিনি নিন্মমানের বই, কলেজ কর্তৃপক্ষের নিন্মমানের তদারকি, নিয়মিত শ্রেণি কক্ষে শিক্ষাথীরা অনুপস্থিত থাকাসত্ত্বেও ফরম ফিলাপের সুযোগ পাচ্ছে। তবে সৃজনশীল শিক্ষা ব্যবস্থায় কোন ভাবেই গাইড ব্যবহার প্রশ্নই আসে না। তাছাড়াও ডোনেশনের নামে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ পাওয়া গেলে ওই সকল শিক্ষক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে কয়েকটি পাবলিকেশন্স এর মার্কেটিং বিভাগের প্রতিনিধিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁদের কোন বক্তব্য পাওয়া যায়নি।





কক্সবাজার এর আরও খবর

কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)