শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে সাপের কামড়ে দিন মজুরের মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে সাপের কামড়ে দিন মজুরের মৃত্যু
শনিবার ● ৫ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়াতে সাপের কামড়ে দিন মজুরের মৃত্যু

---

রাঙ্গুনিয়া প্রতিনিধি :: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া গীতা পাড়া গ্রামে বিষাক্ত সাপের কামড়ে এক দিন মজুরের মৃত্যু হয়েছে। ৪ আগস্ট শুক্রবার ভোরে পদুয়া থেকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বিকেলে তার লাশ দাহ করা হয়েছে। পদুয়া ইউনিয়নের খুরুশিয়া ওয়ার্ডের ইউপি সদস্য মো.আবছার বলেন, পদুয়ার পশ্চিম খুরুশিয়া গীতা পাড়া গ্রামের মাদব দে’র পুত্র উজ্জল দে প্রকাশ কালু প্রতিদিনের মতো বৃহষ্পতিবার দিনগত রাত ১১ টায় ট্রাক্টর নিয়ে জমি চাষ দিতে যায়। চাষাবাদের প্রাথমিক পর্যায়ে বিলে নামলে একটি বিষাক্ত সাপ রাতের আঁধারে তার পায়ে ছোবল মারে। অন্ধকারে সাপের কামড়ের বিষয়টি কালু বুঝতে পারেনি। কাজ শেষে বাড়ি ফেরার পর শুক্রবার ভোররাতে তার পায়ে তীব্র যন্ত্রনা করলে স্বজনরা স্থানীয় চিকিৎসকের স্বরনাপন্ন হন। পরে চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)