শিরোনাম:
●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
রাঙামাটি, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে এডিপি’র প্রকল্পে কোটি টাকার ভাগাভাগি
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে এডিপি’র প্রকল্পে কোটি টাকার ভাগাভাগি
রবিবার ● ৬ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে এডিপি’র প্রকল্পে কোটি টাকার ভাগাভাগি

---আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২২ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১২মি.) পার্বত্য বান্দরবানের আলীকদমে ২০১৬-’১৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) ১ কোটি ১১ লাখ টাকায় গৃহীত ৭৯টি প্রকল্পের অর্থ আত্মসাত করা অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে বান্দরবানের আলীকদম উপজেলার চার জন ইউপি চেয়ারম্যান জেলা প্রশাসক বান্দরবান এর বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে তদন্তের দাবি করেন।
অভিযোগে প্রকাশ, ২০১৬-১৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) ১ কোটি ১১ লক্ষ টাকার বিপরীতে সাধারণ খাতে ৭৩ লাখ ৬৫ হাজার টাকায় ৫০টি প্রকল্প এবং বিশেষ খাতে ৩৮ লাখ ৩০ হাজার টাকায় ২৯টি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্প বাছাই, প্রস্তুতকরণ ও অনুমোদন পদ্ধতিতে মানা হয়নি ‘উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল নিদেশিকা’। প্রকল্প বাছাই, প্রস্তুতকরণ ও অনুমোদন পদ্ধতিতে মানা হয়নি স্থানীয় সরকার বিভাগের নির্দেশিকা। উপজেলা চেয়ারম্যান নিজের আখের গোছাতে ভূয়া ও মনগড়া প্রকল্প গ্রহণ করেন। অভিযোগপত্রে স্বাক্ষর করেন ১নং আলীকদম ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, ২নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান, ৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা ও ৪নং কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো। তারা সকলেই বিগত ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান।
অভিযোগে আরো বলা হয়, এসব প্রকল্পের কাজে ব্যপক হারে নিয়ে দুর্নীতি করা হয়েছে। অর্থবছর শেষ হলেও অনেক প্রকল্পের কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাত করা হয়।
উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এ নিয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে তদন্ত দাবী করলেও প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে দুর্নীতি হয়নি বলে দাবী করেন ইউএনও এবং উপজেলা প্রকৌশলী।
স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা বলা আছে, ‘ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আহবান করে তাঁদের উপস্থিতিতে প্রণীত উন্নয়ন প্রকল্পগুলো পরীক্ষা ও বাছাই করবেন। কমিটি প্রকল্পগুলো বাছাই চূড়ান্ত করে উপজেলা পরিষদ সভায় পেশ করবে’। কিন্তু সংশ্লিষ্ঠ কর্তাব্যক্তিরা এসবের তোয়াক্কা না করেই মনগড়া প্রকল্পের তালিকা তৈরি করে সরকারী টাকা তছরুপ করছেন। নিয়মানুযায়ী ইউনিয়ন পরিষদে উপ-বরাদ্দের চিঠি দেয়া হয়নি। এডিপির অর্থবরাদ্দের বিষয় গোপন করে অর্থবছরের শেষের দিকে তড়িগড়ি করে উপজেলা চেয়ারম্যানের নির্দেশনামতে মনগড়া প্রকল্প নিয়ে আত্মসাতের সুযোগ করা হয়। অস্তিত্বহীন সংগঠনের নামেও প্রকল্প নেওয়া হয়েছে।
সদর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এক ইউনিয়নের মেম্বারকে অন্য ইউনিয়নের প্রকল্পের কমিটির ‘পিআইসি’ করা হয়। এতে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মাঝে পরিকল্পিতভাবে বিরোধ তৈরি করছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। একই অভিযোগ অন্য তিনজন ইউপি চেয়ারম্যানদেরও।
নয়াপাড়া ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা ও কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপং ¤্রাে বলেন, সরকার প্রধানের অভিপ্রায়ে আলীকদমের দুইটি ইউনিয়নকে বিভাজন করে ৩নং নয়াপাড়া ও ৪নং কুরুকপাতা ইউনিয়ন গঠিত হয়। নবগঠিত এ দু’ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন অগ্রাধিকার প্রকল্প গ্রহণের কথা। নবগঠিত ইউনিয়ন দুইটিতে উন্নয়ন প্রকল্প গ্রহণে বিমাতাসূলভ আচরণ করে উপজেলা পরিষদ।
অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রকৌশলী হেলালুর রহমান বলেন, এডিপির অর্থে এমন সুন্দর করে অতীতে আলীকদমে কোন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন হয়নি। নির্দেশিকা মেনে সব প্রকল্প গ্রহণ করা হয়েছে। কোনো দুর্নীতি হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নায়িরুজ্জামান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ইউপি চেয়ারম্যানদের কোন অভিযোগ আমার জানা নেই। নানা কারণে কিছু প্রকল্প দেরীতে বাস্তবায়ন হচ্ছে। তবে শীঘ্রই সব প্রকল্প শতভাগ বাস্তবায়ন করা হবে।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালামের মুঠোফোন নম্বর ০১৮৩৬১৫৫৫১৮-এ বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় সংবাদিকরা কয়েকদফা ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি।





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)