শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে ইজিবাইক চার্জ গ্যারেজ এ অভিনব কায়দায় বিদ্যুত চুরি
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে ইজিবাইক চার্জ গ্যারেজ এ অভিনব কায়দায় বিদ্যুত চুরি
শুক্রবার ● ১৮ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে ইজিবাইক চার্জ গ্যারেজ এ অভিনব কায়দায় বিদ্যুত চুরি

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৩ ভাদ্র ১৫২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৯মি.) ঝিনাইদহ বিদ্যুত অফিস (ওজোপাডিকো) কর্তৃক জেলার অবৈধ সংযোগ, মিটার বিচ্ছিন্ন করণ অভিযানের মধ্যে জেলা সদরের সাধুহাটি-ডাকবাংলা বিদ্যুত সাবষ্টেশনের (আঞ্চলীক ফিডার) গ্যাটিজ নুর আলম লাইনম্যান রবিউল ইসলামের নেতৃত্বে দীর্ঘদিন এলাকাজুড়ে অবৈধ মিটার ও সংযোগ বানিজ্য করে আসছে মর্মে জানতে পেরে অবৈধ ১৯টি মিটার খুলে এনে গ্যাটিজ নুর আলম লাইনম্যান রবিউল ইসলামের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যাবস্থা গ্রহন (চলমান আছে), ঝিনাইদহ শহরের আরাপপুরে অবৈধ রিমোট কট্রোল মিটার ব্যাবহার করে কোটি কোটি টাকার বিদ্যুত গিলে খাওয়া আমিনুল ডাক্তার ও সাবেক মেম্বর ওবাইদুলের ইজিবাইক গ্যারেজ জরিমানা সহ বন্ধ করার পরে এবার বিদ্যুত অফিসের অভিযানে ধরা পড়ল দীর্ঘদিনের অবৈধ চোরাই বিদ্যুতে ইজিবাইক চার্জ দেয়া গ্যারেজ“চার্জ ঘর”। ঝিনাইদহ বিদ্যুত অফিস (ওজোপাডিকো) ও আরাপপুর এলাকার স্থানীয় সুত্রে জানা গেছে, বিদ্যুত অফিসের গোপন সুত্রে খবর আসে শহরের আরাপপুরের এতিম খানা মোড়ের রজ“চার্জ ঘর” নামে একটি বাড়িতে দীর্ঘদিনের অবৈধ চোরাই বিদ্যুতে ইজিবাইক চার্জ দেয়া গ্যারেজ চলমান আছে। খবর পেয়ে ৯ই আগষ্ট দিন গত গভীর রাতে ঝিনাইদহ বিদ্যুত অফিসের (ওজোপাডিকো) বিশেষ অভিযান টিম আরাপপুরের এতিম খানার মোড়ের মতিনের ছেলে খালেদ ইবনে মতিনের উক্ত চোরাই বিদ্যুতে চালিত ইজিবাইক চার্জ দেয়া “চার্জ ঘরে” হানা দিয়ে বাসার ছাদের উপরে মিটার বিহীন মুল লাইন থেকে অবৈধ ভাবে চোরাই বিদ্যুতে ইজিবাইক চার্জ দেয়া গ্যারেজের সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধ ভাবে ব্যাবহার করা মিটার জব্দ করেছে।
---
অভিযানের দুদিন পরেই অভিযুক্ত খালেদ ইবনে মতিনকে ৪৪৫০০০/-(চার লাখ পয়তাল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে অংশ গ্রহন করেন ঝিনাইদহ বিদ্যুত অফিসের (ওজোপাডিকো) সহকারী প্রকৌশলী অনুপম চক্রবর্তী, উপ.প্রকৌশলীদের মধ্যে মো. রফিকুল ইসলাম, উত্তম বাবু, আব্দুল হালিম, একরামুল হক, লাইনম্যান মিলু মুন্সি ও লাইন হেলফার আব্দুল হালিম প্রমুখ।

এ ব্যাপারে ঝিনাইদহ বিদ্যুত অফিসের (ওজোপাডিকো) নির্বার্হী কর্মকর্তা পরিতোষ চন্দ্র বলেন, অবৈধ সংযোগ, মিটার, বিচ্ছিন্ন করণ অভিযানের অংশ হিসাবে উক্ত অভিযানটি পরিচালনা করা হয়েছে। আর জেলার জন সাধারণের ও ঝিনাইদহ বিদ্যুত অফিসের (ওজোপাডিকো) কেউ কোন প্রকার অবৈধ বিদ্যুত সম্পর্কিত কাজের সাথে যুক্ত থাকলে কাউকেই ছাড় দেয়া হবেনা। জেলাব্যাপী অবৈধ সংযোগ, মিটার বিচ্ছিন্ন করণে আমাদের এ ধরনের অভিযান চলতে থাকবে বলেও তিনি হুশিয়ারী দিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত খালেদ ইবনে মতিনের সাথে কথা বলতে চাইলে সাংবাদিকদের সাথে তিনি কোন প্রকার কথাবার্তা বলতে রাজী হননি।





আর্কাইভ