শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
রাঙামাটি, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জাতীয় » সরকারের সামনে নতুন সংকট : ১৫৪ জন বিনা ভোটের এমপির বৈধতার প্রশ্ন
প্রথম পাতা » জাতীয় » সরকারের সামনে নতুন সংকট : ১৫৪ জন বিনা ভোটের এমপির বৈধতার প্রশ্ন
সোমবার ● ২১ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারের সামনে নতুন সংকট : ১৫৪ জন বিনা ভোটের এমপির বৈধতার প্রশ্ন

---অনলােইন ডেস্ক :: ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকার ও বিচার বিভাগের মধ্যে সৃষ্ট টানাপড়েন ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে বহুমুখি সংকটে ফেলে দিয়েছে। ষোড়শ সংশোধনী বাতিলের রায় রিভিউ কিংবা রায়ের পর্যবেক্ষণে ব্যবহৃত কয়েকটি শব্দ এক্সপাঞ্জ করা নিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা যখন দৌড়াচ্ছেন প্রধান বিচারপতির বাসভবন ও বঙ্গভবনে, ঠিক এসময়ে সরকারের সামনে এসে দেখা দিয়েছে আরেক নতুন সংকট। আর সেটা হলো ১৫৪ জন বিনা ভোটের এমপির বৈধতার প্রশ্ন।

আদালত যদি কোনো কারণে বিনাভোটে নির্বাচিত ১৫৪ জন সংসদ সদস্যকে অবৈধ ঘোষণা করে তাহলে সরকারকে বাধ্য হয়ে সংসদ ভেঙ্গে দিতে হবে। সংবিধান অনুযায়ী সংসদ এমনিতেই ভেঙ্গে যাবে।

২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন ১৫৪ জন সংসদ সদস্য। ওই সময় তাদের পদে থাকার বৈধতা প্রশ্নে হাইকোর্টে একটি রিট করেছিলেন বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ ওই রিট খারিজ করে দিয়েছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, খারিজ হওয়া ওই রিটের রিভিউয়ের বিষয়েও প্রস্তুতি নিচ্ছে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা। বিএনপি-জামায়াতের পক্ষ থেকেই আইনজীবীদেরকে রিভিউয়ের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

বিএনপি-জামায়াত মনে করছে, সংসদে বিনাভোটের ১৫৪ জন এমপি থাকার কারণেই প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণে বর্তমান সংসদকে অপরিপক্ক বা অকার্যকর বলে মন্তব্য করেছেন। তাই, এ মুহূর্তে এই ১৫৪ জন বৈধতা প্রশ্নে করা খারিজ হওয়া রিটের রিভিউ করলে তা আদালত গ্রহণ করতে পারে। এমনকি শুনানিতে আদালত যুক্তিসংগত মনে করলে এই ১৫৪ জন এমপিকে অবৈধ ঘোষণাও করে দিতে পারে। এ ধরণের সম্ভাবনা থেকেই বিএনপি-জামায়াত রিভিউয়ের বিষয়ে ইতিবাচক চিন্তা করছে বলে জানা গেছে।

সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এ ব্যাপারে গণমাধ্যমকে বলেছেন, এখন ওই রিটের রিভিউ আবেদন করা যেতে পারে। সে ক্ষেত্রে বিলম্বের যুক্তিসঙ্গত কারণ ও ব্যাখ্যা দিতে হবে। হাইকোর্ট তা গ্রহণযোগ্য মনে করলে সে বিষয়েও শুনানি হতে কোনো আইনগত বাধা থাকবে না।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ১৫৪ জন বিনা ভোটে নির্বাচিত সংসদ সদস্যের রিটের ব্যাপারে রিভিউয়ের সুযোগ আছে।

এ বিষয়ে আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, কোনো মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে রিভিউ আবেদন না করলে পরে যে কেউ বিলম্বের যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে জনস্বার্থে রিভিউ আবেদন করতে পারেন।

আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, বিভিন্ন অসমর্থিত সূত্রে আমরাও এমনটি শুনেছি বিএনপিপন্থী আইনজীবীরা কিছু প্রস্তুতি নিচ্ছে, তবে এ বিষয়ে কোনো সঠিক তথ্য আমাদের কাছে নেই। তিনি বলেন, তবে সময় এবং মামলার গুণাগুণ বিবেচনা করে আমরা যেটা বুঝি, ইতিবাচক কোনো ফল পাওয়ার সম্ভাবনা বিএনপির একেবারেই নেই।

জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে বিএনপি-জামায়াতের রিভিউয়ের প্রস্তুতির কথা শুনে সরকারের ভেতরে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। সরকার মনে করছে, প্রধান বিচারপতি এমনিতেই সংসদকে অকার্যকর বলে আখ্যা দিয়েছেন। এখন শুধু অবৈধ ঘোষণা করার বাকী। ১৫৪ জনের ইস্যুটাকে বিচার বিভাগ কাজে লাগাতে পারে বলেও মনে করছে সরকার। এ নিয়ে এখন চরম দুশ্চিন্তায় রয়েছে সরকার।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)