শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কারেন্ট জাল ও নিষিদ্ধ পলিথিনে বাজার সয়লাব
প্রথম পাতা » অপরাধ » কারেন্ট জাল ও নিষিদ্ধ পলিথিনে বাজার সয়লাব
সোমবার ● ২৮ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কারেন্ট জাল ও নিষিদ্ধ পলিথিনে বাজার সয়লাব

---

ঝিনাইদহ প্রতিনিধি :: (১৩ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৩মি.) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ বাজার এখন কারেন্ট জালে সয়লাব। কারেন্ট জালের পাশাপাশি প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন। দেদারছে কারেন্ট জাল বিক্রির ফলে দেশী প্রজাতির মাছসহ জীব বৈচিত্র হুমকির মুখে পড়েছে। অভিযোগ পাওয়া গেছে লাঙ্গলবাঁধ বাজারের বেশির ভাগ শৈলকুপা উপজেলার মধ্যে। আর এক কিছু অংশ মাগুরার শ্রীপুর উপজেলার অংশ। সেই অংশের ব্যবসায়ী পাংশা উপজেলার সাওড়াইল গ্রামের আব্দুর রশিদ, চিত্ত কুমার, উজ্জল হোসেন, জাহিদ হোসেন ও চাঁদ আলী ট্রেডার্সের মালিক নতুন ভুক্ত মালিথিয়া গ্রামের মোস্তফা দেদারছে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল বিক্রি করছে। প্রশাসনের নাকের ডগায় ধীর্ঘদিন ধরে এই ব্যবসা চলে আসলেও তাদের তৎপরা রোধ করা সম্ভব হচ্ছে না। সরেজমিন দেখা গেছে, লাঙ্গলবাঁধ বাজারের মোস্তফার দোকানে কারেন্ট জাল, পলিথিন, এসিড ও বিস্ফোরক দ্রব্য কেনা বেচা হচ্ছে। তবে তার কোন এসিড বিক্রির লাইসেন্স নেই। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এদিকে একই বাজারের বিশ্বাস ট্রেডার্সের মালিক শৈলকুপার মালিথিয়ার গ্রামের জাহিদ হোসেন, মুদির দোকানদার নতুন ভুক্ত মালিথিয়া গ্রামের গনেশ কুন্ডু, পল্লব কুন্ডু, অমিত কুন্ডু ও মরিচ হাটার সরজিৎ কুমার প্রকাশ্যে নিষিদ্ধ পলিথিন বিক্রি করে যাচ্ছে বলে অভিযোগ। অভিযোগ পাওয়া গেছে পার্শ্ববর্তী বদনপুর গ্রামের শ্রী শুকুমার নিষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিনের জোগানদাতা হিসেবে কাজ করছেন। তিনি ঢাকা থেকে পলিথিন এনে লাঙ্গলবাধ বাজারে সরবরাহ করে থাকেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে শ্রীপুর উপজেলার গয়েসপুর ইউনিয়নের মেম্বর লিটু হোসেন জানান, লাঙ্গলবাঁধ বাজারে নিষিদ্ধ পলিথিন ও কারেন্টজাল বিক্রির বিষয়ে আমরা প্রশাসনকে বলেছি, কিন্তু তারা কোন পদক্ষেপ গ্রহন করেন না। তিনি বলেন এগুলো বিক্রি বন্ধ না করলে পরিবেশের জন্য খুবই ক্ষতি। এ ব্যাপারে শৈলকুপার লাঙ্গলবাধ পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা সমীরণ কুমার বলেন, আমরা অভিযোগটি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহন করবো। তিনি বলেন মাগুরার শ্রীপুর অংশের কিছু দোকানে এই অবৈধ পন্য বিক্রি হচ্ছে বলে শুনেছি। কিন্ত ভৌগলিক কারণে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে আমাদের অংশে এ সব বিক্রি হয়না বলে তিনি দাবী করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)