শুক্রবার ● ১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ইয়াবাসহ কক্সবাজারের মাদক ব্যবসায়ী সাকের খাগড়াছড়িতে আটক
ইয়াবাসহ কক্সবাজারের মাদক ব্যবসায়ী সাকের খাগড়াছড়িতে আটক
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৭ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০০মি.) খাগড়াছড়িতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও মদসহ ৩ জনকে আটক করা হয়েছে। ৩১ আগষ্ট বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় সদর উপজেলা পরিষদ গেইট এলাকায় ২শত পিস ইয়াবাসহ মো. সাকের নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। সে কক্সবাজারের টেকনাফ উপজেলার হাড়ভাঙ্গ এলাকার মৃত আনোয়ার মিয়ার ছেলে।
খাগড়াছড়ি সদর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে কক্সবাজারের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী খাগড়াছড়ি এসেছে সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নানের নেতৃত্বে উপজেলা পরিষদ এলাকা থেকে ২শত পিস ইয়াবাসহ সাকেরকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অপরদিকে, রাত পৌনে ৯টার দিকে এস আলম পরিবহনের কাউন্টারের সামনে থেকে সবজির বস্তায় করে ঢাকায় চোলাই মদ পাচারকালে দু’জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো জেলার দীঘিনালা উপজেলার নারাইছড়ি এলাকার আশা পূর্ণ চাকমার ছেলে রিতেশ চাকমা ও একই এলাকার মঙ্গল পূর্ণ চাকমার ছেলে হেভেন চাকমা।
আজ ১ সেপ্টেম্বর শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয় বলে পুলিশ সূত্রে নিশ্চিত করেন।





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা