শিরোনাম:
●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে
রাঙামাটি, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ধর্মান্তরের চেষ্টায় ব্যর্থ : রাখাইনে মুখোশধারীদের হাতে নির্যাতিত হিন্দুরা
প্রথম পাতা » অপরাধ » ধর্মান্তরের চেষ্টায় ব্যর্থ : রাখাইনে মুখোশধারীদের হাতে নির্যাতিত হিন্দুরা
শনিবার ● ২ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্মান্তরের চেষ্টায় ব্যর্থ : রাখাইনে মুখোশধারীদের হাতে নির্যাতিত হিন্দুরা

---পলাশ বড়ুয়া,উখিয়া প্রতিনিধি :: (১৮ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৩মি.) রাখাইন রাজ্য চলমান সহিংসতার কারণে বাংলাদেশে পালিয়ে এসেছে ৪৪৬জন সনাতনধর্মী হিন্দু। তাদের মধ্যে মহিলা এবং শিশুর সংখ্যা বেশি। তাদের অনেকে বলেছেন, হিন্দুদেরও বাড়িঘর পুড়িয়ে দেয়ার পাশাপাশি অনেককে হত্যা করেছে মুখোশধারীরা।
সরেজমিনে জানা যায়, পালিয়ে আসা হিন্দু শরণার্থী তেজন্দ্র পালের পুত্র চিত্ত রঞ্জন (৫৫) সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সীমান্ত থেকে তাদের বাড়ি ৫/৬ কিলোমিটার দূরে চিকনছড়ি গ্রামে। পেশায় কৃষি কাজ করে। প্রাণ রক্ষার্থে ৯ ছেলে-মেয়ে নিয়ে বাইশারী দিয়ে ঢুকেছে বাংলাদেশে। তিনি বলেন, তাদের নির্যাতনকারী সবাই মুখোশধারী সন্ত্রাসী এবং সবাই বাংলায় কথা বলে। বিগত এক দেড় বৎসর সময় ধরে সংগঠিত হচ্ছে এসব মুখোশধারীরা। তাদের আল ইয়াকিন নামে আমরা চিনি। তারা গভীর রাতে চলাচল করে বলেও জানায় চিত্ত। একই ধরণের কথা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন মোহন লালের পুত্র অজিত (১৮)। তাদের ধারণা এরা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে অবাধে গোপনে আসা-যাওয়া করে।
রিপন শীল (১৮) পিতা- সুরুধন শীল সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, তাদের আশে-পাশের এলাকায় কোন থানা, পুলিশ কিছু নেই। মুসলিমদের সাথে স্বাভাবিক ভাবে ব্যবসা-বাণিজ্য করে আসছি দীর্ঘদিন যাবত। তিনি আরো বলেন, হিন্দুদের ১টি হরি মন্দির ও ১টি দূর্গা মন্দির আছে সেখানে। নিয়মিত পূজা অর্চনা হয়। শুনেছি মন্দির দুটি পুড়ে দিয়েছে মুখোশধারীরা। ---
ফকিরা বাজার এলাকার নিরঞ্জন শীলের পুত্র সুমন্ত শীল (২২), পেশায় সেলুনকর্মী। কাজ করত চট্টগ্রাম রাত্তারপুল। নিয়মিত টাকা পাঠাত হ্নীলা স্টেশনে বিকাশের মাধ্যমে। টোকেনের মাধ্যমে আসা-যাওয়া করত। সম্প্রতি দেশে গিয়ে সহিংসতার কারণে পালিয়ে আসি স্ত্রী-পুত্র সহ। বাবা-মা কোথায় সে জানে না।
মংডু থেকে বুচিদং পর্যন্ত আল-ইয়াকিনের নিয়ন্ত্রণে। এই সব এলাকায় মিয়ানমারের বিজিপি আসতেও পারে না ঠিকমতো। আল-ইয়াকিনের সদস্য সংখ্যাও ৪/৫ হাজার বলে ধারণা করছে পালিয়ে আসা হিন্দু শরণার্থীরা। আল ইয়াকিনের সদস্যরা ফকিরা বাজার এলাকায় ৬জন হিন্দুকে কেটে ফেলেছে বলেও জানিয়েছে চিত্তরঞ্জন।
এদিকে পালিয়ে আসর পথে ১২ হিন্দু নারীকে চিকনছড়ি এলাকার আব্দুল হাকিমের পুত্র ছৈয়দ হোছন কৌশলে কুতুপালংস্থ রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যায়। এবং তাদের ধর্মান্তরিত করে বিয়ে দেওয়ার চেষ্টা করে ছৈয়দ হোছন। বিষয়টি জানাজানি হলে প্রশাসনের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয় বলে জানায় স্বপন শর্মা।
এদের পরিচয় জানতে চাইলে শিবুরী চন্দ্র শীলের স্ত্রী কুমিলা (৩৫) সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ফকিরাবাজার এলাকার ধইল্যার মেয়ে পলি (২৫)। ২ সন্তানের জননী পলি। স্বামী মালেশিয়ায় থাকে। শৈলা কন্যা বিনা (৩০)। সেও ২ সন্তানের জননী। প্রদীপ বিনন্তের স্ত্রী জোন্সা (১৯) সহ অপরাপরদের তাৎক্ষণিক পরিচয় মেলেনি। উদ্ধারকৃত নারীগুলো বর্তমানে তাদের নিকটত্মীয়ের হেফাজতে আছে বলেও জানায় কুমিলা।
ধর্মান্তর করার চেষ্টায় অভিযুক্ত ছৈয়দ হোছন আল ইয়াকিনের সক্রিয় সদস্য এবং বর্তমানে সে কুতুপালং ক্যাম্পে অবস্থান করছে বলেও জানায় সুরুধন পালের পুত্র মধু রাম পাল।
মিয়ানমারে নাগরিক সুবিধা পাওয়ায় সনাতনধর্মীদের ভারতীয় হিন্দু বলে নির্যাতন করেছে আল ইয়াকিন বা আরএসও সদস্যরা এমনটি জানিয়েছে হিন্দু শরণার্থীরা।
আশ্রয় নেওয়া এসব হিন্দু শরণার্থী গুলো বর্তমানে কুতুপালংস্থ একটি অব্যবহৃত মুরগীর খামারে মানবেতর জীবন অতিবাহিত করছে। পুষ্টিহীনতায় ভুগছে শিশুগুলো। কক্সবাজারের জেলা প্রশাসনও তাদের আশ্রয় নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ---
রাখাইন রাজ্যের মংডু জেলার রিকটা গ্রাম ছাড়াও চিকনছড়ি এবং ফকিরাবাজার গ্রামে ছিল হিন্দুদের বসবাস। এই তিনটি গ্রাম থেকে নির্যাতনের কারণে হিন্দুরা পালিয়ে সীমান্তে এসেছেন বলে জানাচ্ছেন স্বপন শর্মা।
মি. শর্মা আরও বলেছেন কয়েকশ সীমান্তে জিরোলাইনে রোহিঙ্গা মুসলিমদের সাথে অবস্থান করছেন। পালিয়ে আসা এসব হিন্দু শরণার্থীদের তার সাধ্যমত আশ্রয়, খাদ্যের ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।





আর্কাইভ