শিরোনাম:
●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে
রাঙামাটি, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গাদের স্বজন হারানো আর্তনাতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গাদের স্বজন হারানো আর্তনাতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে
শনিবার ● ২ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোহিঙ্গাদের স্বজন হারানো আর্তনাতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে

---বিশেষ প্রতিবেদন, লামা (বান্দরবান) প্রতিনিধি :: (১৮ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩১মি.) ২ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশের পবিত্র ঈদুল আযহা ও কোরবান। কিন্তু প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্যের লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলিমদের সেই ধর্মীয় অধিকার টুকুও নেই। পক্ষন্তরে রাখাইনের উদ্ভুত পরিস্থিতি গতকাল পর্যন্ত বাংলাদেশে উদ্বাস্তু হয়ে আশ্রয় নেয়া ও সীমান্তের বিভিন্ন পয়েন্টে জড়ো হওয়া হাজার হাজার আশ্রয় প্রার্থী রোহিঙ্গাদের মাঝে স্বজন হারানোর আর্তনাদে আকাশ বাতাস ভারি হয়ে উঠছে।

বৃস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উখিয়ার কুতুপালং বালুখালী রোহিঙ্গা শিবির ও সীমান্তের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে আশ্রয় নেয়া ও আশ্রয় প্রার্থী রোহিঙ্গাদের করুণ আর্তনাদ। সীমান্তের নানা এলাকায় আশ্রিত ও আশ্রয় প্রার্থী অনেক রোহিঙ্গাদের সাথে কথা বলতে গেলে তাহারা সি এইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানায় ঈদের আনন্দ ও কোরবানি করার মত পরিবেশ তাদের নেই। তারপরও কেউ কেউ সাথে গরু, ছাগল নিয়ে এসেছে তারা হয়ত কোরবানী করতে পারে। একেত সর্বস্ব হারিয়ে উদ্বাস্ত হয়ে আসা, তার উপর গতকাল সকাল থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ায় সর্বত্র রোহিঙ্গাদের চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে। অনেকে গায়ের পড়নের এক কাপড়ে কোন রকমে জান নিয়ে পালিয়ে এসেছে। অনেক পরিবারের থাকা ও খাওয়ার কোন ব্যবস্থা হয়নি এখনো। রান্না করে খাবে সে ব্যবস্থাও অনেকের নেই। আশ্রয় নেয়া ও আশ্রয় প্রার্থীদের অধিকাংশ নারী, শিশু ও বৃদ্ধ হওয়ায় তারা পড়েছে নানা বিপাকে। পূর্ব থেকে যাদের আত্মীয় স্বজন বা চেনা পরিচিত প্রতিবেশী রয়েছে এধরনের প্রায় রোহিঙ্গারা আসা রোহিঙ্গাদের খোজ খবর নিয়ে সাথে নিয়ে গিয়ে সাময়িক আশ্রয় দিচ্ছে। আবার অনেকের পরিচিত থাকলেও কেউ খবর নিচ্ছে না বলে জানা গেছে।সবচেয়ে বেশী বিপাকে পড়ছে যাহারা ছোট ছোট বাচ্ছা নিয়ে এসেছেন। জীবনের উপর ঝুকি নিয়ে নানান প্রতিকুলতার মধ্যেও তাদের বাঁচার জন্য লড়াই করতে হচ্ছে।
---বালুখালী বি-১ ব্লকে পূর্বের আশ্রয় নেয়া রোহিঙ্গা মো. ইকবাল (৩৪) সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, বুধবার সন্ধ্যায় রাখাইনের ফকিরাবাজার এলাকা থেকে তার ফুফু জরিনা খাতুন (৫০) ও তার তিন ছেলে মেয়ে নিয়ে এখানে এসেছে। তাদেরকে আমার ঘরে থাকতে দিয়েছি। দেশে ফুফুত ভাই ও অন্যান্যরা এখনো রয়ে গেছে। জানিনা তাদের কি অবস্থা হয়েছে। বালুখালী শিবিরে প্রবেশ পথে রাখাইনের কুমির খালী থেকে আসা আয়েশা খাতুন (৩২) জানালেন, স্বামী ছৈয়দুল আমিন কোথায় গেছে আদৌ বেঁচে আছে কিনা জানিনা। চার ছেলে মেয়ের মধ্যে ১২ বছরের ছেলে ইব্রাহিমকে আসার সময় খোজে না পাওয়ায় আনা যায়নি। জানেনা ছেলেটি কোথায় কি ভাবে আছে। কুতুপালং অনিবন্ধিত প্রবেশ মুখে আমতলায় মিয়ানমারের রাখাইনের বলি বাজার থেকে আসা দিল মোহাম্মদ (৫০) জানালেন, দেশে আর্মি ও মগদের নির্যাতনের করুন কাহিনী। তিনি জানান তার তিন ছেলে চার মেয়ের মধ্যে দুই ছেলে ও তিন মেয়ে বিবাহিত। অবিবাহিত কিশোরী নুর বাহার ও দুই পুত্রবধু ও চার নাতিকে নিয়ে হোয়াইক্যং লাম্বাবিল সীমান্ত দিয়ে নাফ নদী পেরিয়ে ভোরে পৌছে এখানে আসতে আসতে দুপুর হয়ে গেছে। দিল মোহাম্মদের স্ত্রী ফয়েজা খাতুন ও দুই পুত্রবধু ছেলে ও স্বামী হারানোর বেদনায় ডুকরে ডুকরে কাঁদছে।
কুতুপালং নিবন্ধিত শিবিরের সি-ব্লকে নুরুল বশরের ঘরে দেখা গেছে নতুন আশ্রয় নেয়া ৫জনকে। এদের মধ্যে নুরুল বশরের ভাবি ছমুদা খাতুন (৩২) ও চার ছেলে মেয়ে। ছোট ছোট ছেলে মেয়েরা তাদের বাপ কোথায় আছে আদৌ তাদের কাছে আসতে পারবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন। ছমুদা খাতুনও স্বামী, সংসারের সব কিছু হারিয়ে প্রায় নির্বাক হয়ে গেছে। আসলেই এসব সর্বস্ব হারানো রোহিঙ্গাদের মাঝে কোন ধরনের স্বস্তি বা আনন্দ থাকার কথা নয়। এসব রোহিঙ্গাদের অধিকাংশ নারি ও শিশু। তারা জানেনা তাদের স্বামী, পিতা বা পুত্রও স্বজনরা দেশে আদৌ বেঁচে আছে কিনা। বেঁচে থাকলে হয়ত একদিন দেখা মিলবে। কিন্তু তাদের আশঙ্কা ও উদ্বেগ যদি বেঁচে না থাকে তাহলে তাদের কিভাবে দাফন কাফন হয়েছে বা জানাযা হয়েছে কিনা। কোথায় কবরস্থ করা হয়েছে তাও তারা জানেনা। এত নিকট আত্মীয় স্বজন, পিতা পুত্র বা ছেলে বা ভাইদের কবর পর্যন্ত কি তারা দেখতে পাবে না। কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবির ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ নুর প্রতিবেদককে জানালেন এ অবস্থায় যাদের সারাদিন মিলে এক বেলা খাবারও জুটছে না তাদের মাঝে ঈদের আনন্দ বা কোরবানির কোন কিছু অবশিষ্ট থাকে বলে মনে হয় না।





কক্সবাজার এর আরও খবর

ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি

আর্কাইভ