শিরোনাম:
●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাঙামাটি, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » পুলিশকেই আসামি করা উচিৎ : সুরঞ্জিত সেনগুপ্ত
প্রথম পাতা » জাতীয় » পুলিশকেই আসামি করা উচিৎ : সুরঞ্জিত সেনগুপ্ত
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুলিশকেই আসামি করা উচিৎ : সুরঞ্জিত সেনগুপ্ত

---

টাঙ্গাইলের কালিহাতীর ঘটনা সম্পর্কে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘কালিহাতীর ঘটনার মামলায় ৮শ’ আসামি হওয়াটা অস্বাভাবিক। এই মামলার প্রধান আসামি হওয়া উচিৎ পুলিশের। মাছ দিয়ে তো শাক ঢাকা যায় না।’ সোমবার দুপুরে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগীয় শাখার আয়োজনে শেখ হাসিনার চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ পুরস্কার লাভ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

একই ঘটনায় পুলিশের আইজি যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে তিনি বলেন, ‘এ ঘটনায় কার ইন্ধন আছে, কীভাবে আছে সেটা আপনারা খুঁজে বের করুন। আর সেখানে কোনো ম্যাজিস্ট্রেট ছিল? পুলিশ কার নির্দেশে গুলি চালিয়েছে সেটাও বের করার দায়িত্ব পুলিশের।’ এর দায়ভার কোনো গণতান্ত্রিক সরকার নিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

 

এসময় তার পাশে বসে থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুকে নির্দেশ করে বলেন, ‘পুলিশ গুলি চালাতে গেলে কার নির্দেশ দরকার হয় উনি বলুক। মানুষ সব বুঝে ও জানে।’ মেডিকেল ভর্তির প্রশ্নপত্র ফাঁস হলে পুনরায় পরীক্ষা নেয়ার দাবি তুলে সুরঞ্জিত বলেন, ‘যদি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে থাকে তাহলে আবার সেই পরীক্ষা নেয়া হোক। অভিযোগ উঠল আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েকজনকে গ্রেপ্তার দেখালো। এটা যদি ঠিক থাকে তবে কিভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় সেই পরীক্ষার ফল প্রকাশ করে? দুই মন্ত্রণালয়ের মন্ত্রীর বিষয়টি ভাবা উচিত। একইসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নাসিমের মতো একজন অভিজ্ঞ মন্ত্রী থাকার পরও এমন অভিযোগ জাতি আশা করে না।’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘উনি তো সেখানে গিয়ে তার ছেলের সঙ্গে পরামর্শ করছেন। ছেলের পরামর্শে তিনি সুষ্ঠু রাজনীতির পথে ফিরে আসবেন না। বরং দেশের রাজনীতি উগ্র পথেই ফিরে যাবে।’ সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর জবাবে তিনি বলেন, সরকারি আমলাদের বেতন বাড়ানো হলো। আর শিক্ষকদের বাড়ানো হলো না। এতে সরকারের ভিতরে কোনো ইন্ধন আছে কিনা তা দেখতে হবে এবং যারা এ ধরনের অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করছে তা খতিয়ে দেখে তাদের শাস্তির আওতায় আনতে হবে।’

 

আজ ২১ সেপ্টেম্বর সোমবার সকাল ১১.০০ টায়, শিল্পকলা একাডেমী মিলনায়তন (মহড়া কক্ষ) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ঢাকা বিভাগীয় শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন্স অব দ্যা আর্থ ভূষিত হওয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এম.পি। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ঢাকা বিভাগীয় শাখার আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা মাকসুদুর রহমান খান মাকসুদ। বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এড. শামসুল হক টুকু এম.পি, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ড. আক্তারুজ্জামান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, ঢাকা বিভাগীয় শাখার যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার সোহরাব খান, আওয়ামী লীগের সহ সম্পাদক এম.এ করিম, শাজাহান আলম সাজু, আব্দুল হাই কানু, মোঃ ফজলুল হক, ফাতেমা জলিল সাথী, চিত্র পরিচালক আনোয়ার হোসেন মজনু, চিত্র পরিচালক জাকির হোসেন রাজু, মোঃ জেমি, দিলীপ সরকার, বিদ্যুৎ সরকার প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)