শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » ধর্ষনের বিচার হয়নি দুই বছরেও
প্রথম পাতা » অপরাধ » ধর্ষনের বিচার হয়নি দুই বছরেও
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ষনের বিচার হয়নি দুই বছরেও

---

হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:: ২১ সেপ্টেম্বর : বান্দরবানের আলীকদমে ধর্ষিত স্কুল ছাত্রীকে আইনি ও মানবিক সাহায্যার্থে সংবাদ সম্মেলন করা হয়েছে গ্রীন হিল শিখা প্রকল্প৷ গতকাল রবিবার বিকেলে গ্রীন হিল শিখা প্রকল্পের আলীকদম উপজেলা কার্যালয়ে ধর্ষিতার পক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ৷ সম্মেলনে লিখিত বক্তব্য দেন গ্রীন হিলের ‘শিখা’ প্রকল্প ব্যবস্থাপক এডভোকেট আহমেদ তাসনিম আলম ৷ এ সময় ধর্ষিতার মা, ধর্ষিতা তার সন্তানসহ উপস্থিত ছিলেন ৷
লিখিত বক্তব্যে এ্যাডভোকেট তাসমিন বলেন, আলীকদম উপজেলার নয়াপাড়া বশির সর্দার পাড়ার মৃত আহামদ হোসেনের সহায় সম্বলহীন দনিমমুজুর স্ত্রী ছিরলোক বেগম (৪২) তার মৃত ভাই আনোয়ার হোসেন এর ছেলে শামসুল আলম (৩৫) এর বাড়িতে তার ১৪ বছর বয়সী মেয়েকে নিয়ে আশ্রিতা হিসেবে বসবাস করতেন ৷ গত ২০১৩ সালের ডিসেম্বর হইতে লম্পট গৃহ কর্তা শামসুল আলম নান প্রলোভন দেখিয়ে ছিরলোক বেগমের ৫ম শ্রেণীতে পড়ুয়া কিশোরীকে কায়েকদফা ধর্ষন করে ৷ এতে ধর্ষিতা কিশোরী অন্তঃস্বত্বা হয়ে পড়ে ৷ অন্তঃস্বত্বা হওয়ার চার মাস পর বিষয়টি জানাজানি হলে লম্পট ধর্ষক শামসুল আলম মা মেয়েকে ঘর থেকে বের করে দেয় ৷
বক্তব্যে আরো বলা হয়, দিনমজুর ছিরলোক বেগমের একই গ্রামে একটি বসত ভিটা ছিল ৷ লম্পট শামশুল আলম বিধবা ছিরলোক বেগমকে প্রলোভন দিয়ে তার বসতভিটাটি ১৫ হাজার টাকায় বিক্রি করায় ৷ বসত ভিটা বিক্রিলব্ধ ১৫ হাজার টাকা শামশুল হাতিয়ে নেয় ৷ বাড়ি ভিটা হারা ছিরলোক বেগম ও তার স্কুলপড়ুয়া মেয়ের অসহায়ত্বের সুযোগে শামশুল আলম মা-মেয়েকে তার বাড়িতেই রাখে ৷ ছাত্রীর দিনমজুর মা কাজের সন্ধানে বাইরে গেলে লম্পট শামশুল আলম সুযোগ নিয়ে ২০১৩ সালের ডিসেম্বর মাসে কয়েকদফা ধর্ষণ করে ৷
সংবাদ সম্মেলনের ধর্ষিতা মা জানান, ‘শামশুল আলম আমার ভাতিজা ৷ সে বিয়ের প্রলোভন দিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে ৷ গতবছরের ২৫ আগস্টে আমার মেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ছেলে সন্তাননের জন্ম দেয় ৷’
এডভোটেক আহমেদ তাসনিম আলম আরো জানান, এ ঘটনায় আলীকদম থানায় মামলা নং- ৮, তারিখ- ২৫/০৪/২০১৪ ইং রুজু হয় ৷ পরে পুলিশ বিজ্ঞ আদালতে চার্জশীটও প্রদান করেন ৷ এ পর্যন্ত অভিযুক্ত আসামী গ্রেফতার হয়নি ৷ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ধর্ষণের পর ছাত্রীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ধর্ষক শামশুল আলম মা-মেয়েকে তার ঘর থেকে বের করে দেয় ৷ পরে জনৈক ব্যক্তি গোয়াল ঘরে মা-মেয়ে মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হয় ৷ তাদের থাকার জন্য কোন নিজস্ব ঘর নেই ৷ বর্তমানে তারা নয়াপাড়া গ্রামের দিনমজুর রফিকুল ইসলামের বাড়িতে আশ্রিতা হিসেবে আছেন ৷ অন্তঃস্বত্ত্বা ও সন্তান প্রসবের পর স্কুল ছাত্রীটির পড়ালেখারও ইতি ঘটেছে ৷ মা-মেয়ে ও নবজাতক সন্তানের খোরপোষ ও দেখভাল করার উপযুক্ত কোন অভিভাবক নেই এ পরিবারটির ৷ মামলা হলেও পরবর্তী আইনি কার্যক্রম চালাতে তারা অক্ষম৷
এ অবস্থায় গ্রীন হিল-শিখা প্রকল্প স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের অবহেলিত ও আইনি সেবা বঞ্চিত এ স্কুলছাত্রীটিকে সহায়তার হাত বাড়াতে আহ্বান জানান ৷ এছাড়াও আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সমন্ময় করে সরকারী আশ্রায়ন প্রকল্প হতে একটি প্লট বরাদ্ধ নিয়ে দেওয়ার আশ্বাস দেন ৷
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘গ্রীন হিল-শিখা প্রকল্প সমাজের হত-দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান, প্রথাগত ও প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে ৷

অাপলোড :২১ সেপ্টেম্বর ২০১৫: বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.৫০ মিঃ





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)