শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে স্ত্রীর যৌনাঙ্গে গরম রডের ছেঁকা দিয়ে স্তন কেটে দিল স্বামী
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে স্ত্রীর যৌনাঙ্গে গরম রডের ছেঁকা দিয়ে স্তন কেটে দিল স্বামী
রবিবার ● ১০ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে স্ত্রীর যৌনাঙ্গে গরম রডের ছেঁকা দিয়ে স্তন কেটে দিল স্বামী

---গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জে স্ত্রী মরিয়ম বেগমের (৩৬) যৌনাঙ্গে গরম রডের ছেঁকা দিয়েছে স্বামী তমিজ উদ্দিন (৫০)। এ ঘটনার পর স্বামীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নির্যাতিতা স্ত্রী বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা (নং ৬) দায়ের করেছে।

ওই মামলায় ৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও অর্থের অভাবে সেখান থেকে ফিরে এসে কালীগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে মরিয়ম বেগম।

আটক তমিজ উদ্দিন উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের নাভানা কারখানার পাশে চায়ের দোকান করতো। আর নির্যাতিতা মরিয়ম বেগম নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামের তৈয়ব আলীর মেয়ে। সম্পর্কে তারা আপন মামাতো-ফুপাতো ভাই বোন।

নির্যাতিতার মা খোশ আক্তার জানান, প্রায় দেড় যুগ আগে তার ভাইয়ের ছেলে তমিজ উদ্দিনের সঙ্গে মেয়ের বিয়ে দেন। বিয়ের পর তাদের সংসারে তামিম (১৭), শামীম (১৬), রামীম (১৩) ও ইয়ামিম (১১) নামের চারটি ছেলে সন্তান রয়েছে। চার সন্তান আর স্বামী-স্ত্রী মিলে বড় পরিবার চালাতে হিমশিম খাচ্ছিল তমিজ উদ্দিন। তাই প্রায় চার বছর আগে স্বামীর সম্মতিতেই লেবাননে নারী শ্রমিকের কাজে যায় মরিয়ম। সেখানে প্রায় দুই বছর অবস্থান করে দেশে ফেরেন তিনি। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। পরে অবশ্য তা মিটেও যেত। মরিয়ম ছিল তার প্রথম স্ত্রী। কিন্তু প্রথম স্ত্রীকে না জানিয়ে সে (তমিজ উদ্দিন) আরও ৫টি বিয়ে করে। বর্তমানে প্রথম স্ত্রী ছাড়া কেউই নেই তার সঙ্গে।

তিনি আরও জানান, ঈদের একদিন পর গত সোমবার ঘরের ভেতর আটকে রেখে টানা ৪ দিন নির্যাতন করে তমিজ উদ্দিন। এসময় কেউ প্রতিবাদ করতে গেলেই তাকেই মারতে যায় সে। তাই ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেনা। কিন্তু পরিস্থিতি খুব ভয়াবহ হলে বড় ছেলে তামিম গত বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ থানায় পুলিশকে জানায়। পরে পুলিশ তাদের বাড়িতে গিয়ে মরিয়মকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার এবং স্বামী তমিজ উদ্দিনকে আটক করেন। মরিয়মকে আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। আর স্বামীকে থানায় পাঠায়।

নির্যাতিতা মরিয়ম ঘটনার বর্ণনা দিতে গিয়ে হাও-মাও করে কেঁদে এই প্রতিবেদককে বলেন, তার স্বামী লোহার রড গরম করে যৌনাঙ্গ (গোপনাঙ্গ) ছাড়াও হাতে-পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে ছেঁকা দেয়। এই সময় তার দুটি স্তনের মাথা কেটে ফেলে এবং সমস্ত শরীর রক্তাক্ত জখম করে।

তিনি জানান, ২০০৯ সালে তমিজ তার চাচা আনোয়ার হোসেনের হত্যা মামলারও এজাহারভূক্ত আসামী। ওই মামলায় সে জেলও খেটেছে। কিন্তু বর্তমানে সে জামিনে রয়েছে ।

সরেজমিনেও মিলেছে ঘটনার সত্যতা। ৮ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাতে ৫০ শয্যা বিশিষ্ট কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় মহিলা ওয়ার্ডের ২৪ নম্বর বেডে গিয়ে পাওয়া গেল আগুনে পুড়ে গরম করা রডের ছেঁকায় দগ্ধ মরিয়মকে।

স্ত্রীকে কেন নির্যাতন করা হয়েছে এমন এক প্রশ্নের জবাবে পুলিশের কাছে স্বামী তমিজ উদ্দিন বলেন, এটা তার পাপের প্রায়শ্চিত্য।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মীর মোহাম্মদ মহিউদ্দিন জানান, মরিয়মকে অমানুষিকভাবে নির্যাতন করা হয়েছে। তার অবস্থা শংকটাপন্ন দেখে ঢামেকে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, তিনি নির্যাতন এবং বিবস্ত্র অবস্থায় মরিয়মকে উদ্ধার ও তমিজ উদ্দিন আটক করা হয়েছে। তার স্ত্রী বাদী হয়ে স্বামী তমিজ উদ্দিনকে প্রধান করে কালীগঞ্জ থানায় একটি মামলা করেছে। সেই মামলায় তার স্বামীকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)