রবিবার ● ১০ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » সকল বিভাগ » রোহিঙ্গা মুসলিম হত্যা বন্ধের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন
রোহিঙ্গা মুসলিম হত্যা বন্ধের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন
হবিগঞ্জ প্রতিনিধি :: (২৬ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫১মি.) ঝিরঝির বৃষ্টি উপেক্ষা করে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন,খুন,ধর্ষন ও গনহত্যা বন্ধের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে দিনারপুর লতিফিয়া ইসলামি সুন্নি পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ ঘটিকায় অনু্ষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধন শেষে মাও: আজিজুল হকের সভাপতিত্বে ও হাফিজ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাও: সৈয়দ আমজদ আলী,সাংবাদিক এম. এ মুহিত,কাজী এমরান হোসেন,মাও: ফারুক আহমদ, মাও: বেলাল,মাও: বশির আহমেদ,মাও:আ: রশিদ,মাও: আব্দুল আলিম,মাও: আব্দুল মতিন ,আরিফুল হক প্রমূখ। প্রতিবাদ সমাবেশে বক্তব্যকালে বক্তারা মায়ানমারে রোহিঙ্গা মুসলমান নির্যাতন ও গনহত্যা বন্ধের দাবী জানান।





ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান