মঙ্গলবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » সকল বিভাগ » যুক্তরাজ্য বিএনপির সাবেক কোষাধ্যক্ষ হেলাল চৌধুরী আর নেই
যুক্তরাজ্য বিএনপির সাবেক কোষাধ্যক্ষ হেলাল চৌধুরী আর নেই
হবিগঞ্জ প্রতিনিধি :: (৪ আশ্বিন ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সকাল ৭.২৪মি.) যুক্তরাজ্য বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও বিশিষ্ট সমাজ সেবক নবীগঞ্জের কৃতি সন্তান হেলাল চৌধুরী (রাজা মিয়া) মৃত বরণ করেছেন ইন্নালিল্লাহি…………ওয়াইন্নাইলাহি রাজিউন । উনি নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও বড়বাড়ির বাসিন্দা মৃত হাজী দলাই মিয়া চৌধুরী ছেলে । পারিবারিক সূত্রে জানা যায়, সাম্প্রতি গতকাল সোমবার সকালে উনি লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন দুপুরে এয়ারপোর্ট হইতে গাড়ি যোগে দুপুরে নিজ বাড়ি চরগাঁও গ্রামে এসে পৌঁছান । বিকেল ৪টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে বুকে প্রচন্ড বেথা অনুভব করলে দ্রুত স্থানীয় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল চৌধুরীকে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্রেরণ করেন । পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাত ৩.৪০ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েন । তার মৃত্যুতে চরগাঁও গ্রাম সহ গোটা বিএনপি পরিবারের শোকের ছায়া নেমে এসেছেন । ব্যক্তিজীবনে হেলাল চৌধুরী ছিলেন একজন পর উপকারী,সমাজসেবক,এবং রাজনীতি প্রেমী ছিলেন । দীর্ঘদিন হেলাল চৌধুরী যুক্তরাজ্য বিএনপির কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন । তিনি মৃত্যুকালে ২মেয়ে ১ছেলে সহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন । সল্পদিনে হেলাল চৌধুরী মানসেবার মাধ্যমে নবীগঞ্জবাসীর মন জয় করেন । তার ভাই লন্ডন থেকে আসার পর নিজ বাড়িতে জানা যার নামাজ অনুষ্ঠিত হবে ।





মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ
ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু