শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালী রাখাইন পল্লীতে পুলিশি নজরদারি বৃদ্ধি
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালী রাখাইন পল্লীতে পুলিশি নজরদারি বৃদ্ধি
মঙ্গলবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালী রাখাইন পল্লীতে পুলিশি নজরদারি বৃদ্ধি

---পটুয়াখালী প্রতিনিধি :: (৪ আশ্বিন ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.১৪মি.) পটুয়াখালীর কলাপাড়ার ৩০ রাখাইন পল্লীতে বিশেষ পুলিশী নজরদারির ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিদিন রাখাইন পাড়াগুলোতে পুলিশী টহলের উদ্যোগ নেয়া হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিধনের তা-বের পর থেকেই এমন বিশেষ পদক্ষেপ নেয়া হয়। সম্প্রীতির বন্ধনে বসবাস করে আসছে সাগরপাড়ের পর্যটন সমৃদ্ধ জনপদ কলাপাড়া উপজেলাবাসী। যেখানে প্রায় আড়াই শ’ বছরের আগে আসা রাখাইন জনগোষ্ঠীর বসবাস রয়েছে। রয়েছে মুসলিম, হিন্দু এবং খ্রীস্টান সম্প্রদায়ের বসবাস। এখানে ছিল না কখনও সাম্প্রদায়িক সংঘাত। চোখে পড়ার মতো সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে আসছে কলাপাড়ার সকল বর্ণ সম্প্রদায়ের মানুষ। তাই মায়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা নিধনের ভয়াবহ তা-বের জের ধরে কেউ যেন কোন প্রকার সহিংসতা ঘটাতে না পারে এ জন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে। কলাপাড়ার আলীপুর-মহিপুর বন্দরে রয়েছে ৭৪টি রোহিঙ্গা পরিবারের বসবাস। সেখানেও যেন কেউ কোন ধরনের সহিংসতা ঘটাতে না পারে এমন উদ্যোগ নেয়া হয়েছে। রাখাইন সমাজকল্যাণ সমিতির সহ-সভাপতি টেনসুয়ে জানান, কলাপাড়া থানা পুলিশ তাদের খোঁজখবর রাখছে। তবে গ্রামের রাখাইনরা কিছুটা আতঙ্কে রয়েছে। কিছুটা মানসিক চাপে রয়েছে। বালিয়াতলী ইউনিয়নের সবকটি পাড়ায় সার্বক্ষণিক পুলিশী টহলের জন্য তিনি দাবি জানান। পক্ষিয়াপাড়া রাখাইন পল্লীর বাসিন্দা রাখাইন কৃষিবিদ ও প্রকৌশলী টেনথান জানান, আমরা এখানে ১৬ পরিবার সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করে আসছি। তারপরও কেউ যাতে মাঝখান দিয়ে কোন ফায়দা লুটতে না পারে এ জন্য প্রশাসনের সচেষ্ট থাকা প্রয়োজন। কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ জানান, রাখাইন পল্লীতে কোন ধরনের অঘটন কেউ ঘটাতে না পারে এ জন্য সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে। মহিপুর থানার ওসি মিজানুর রহমান জানান, সবকটি রাখাইন পল্লী এবং রোহিঙ্গা পরিবারগুলোর প্রতি বিশেষ নজরদারি রাখা হয়েছে।

এছাড়া সার্বক্ষণিক পুলিশী টহলের ব্যবস্থা রাখা হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার শঙ্কা নেই।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)