শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মাদকের সঙ্গে জড়িত কাশিমপুর কারাগারে ৫ কারারক্ষী বহিস্কার
প্রথম পাতা » অপরাধ » মাদকের সঙ্গে জড়িত কাশিমপুর কারাগারে ৫ কারারক্ষী বহিস্কার
শুক্রবার ● ২২ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদকের সঙ্গে জড়িত কাশিমপুর কারাগারে ৫ কারারক্ষী বহিস্কার

---গাজীপুর জেলা প্রতিনিধি ::(৭ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২১মি.) গাজীপুরের কাশিমপুর কারাগার-১, কারাগার-২ ও হাইসিকিউরিটি কারাগারে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ৫ কারারক্ষীকে সাময়িক বহিস্কার করেছে কারা কতৃপক্ষ।

২২ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে সংশ্লিষ্ট কারা কতৃপক্ষরা বিষয়টি নিশ্চিত করেছেন।

কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার কাশিমপুর কারা কমপ্লেক্সের ভেতর কারারক্ষী মুস্তাকিনের (নম্বর-১৩১০৪) বাসা থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সে মাদক সেবনের সঙ্গে জড়িত থাকায় তাকে বহিস্কার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে মামলা হয়নি।

হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ মিজানুর রহমান জানান, মাদক সেবনের অভিযোগ পাওয়ায় কারারক্ষী রকিবুল (নম্বর-১২৪৬৯), কারারক্ষী আল-মামুন (নম্বর-১৩৭২৩) এবং কারারক্ষী মজনু মিয়াকে (নম্বর-১১৯১৬) সাময়িক বহিস্কার করা হয়েছে। তারা দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে আসছিল।
এ ব্যাপারে কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, বৃহস্পতিবার কয়েদী শহিদুল ইসলামের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কারারক্ষী আজিজার রহমান (নম্বর-১৩৮২৯) ইয়াবা ট্যাবলেটগুলো দিয়েছে বলে জানায়। এক পর্যায়ে কারা কমপ্লেক্সের ভেতর আজিজার রহমানের বাসা থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট ও আজিজারকে জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কারাগারের ভেতর মাদক ব্যবসার অভিযোগে কারারক্ষী আজিজারকে বহিস্কার করা হয়েছে। এঘটনায় জয়দেবপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ হামিদুর রহমান জানান, কাশিমপুর কারাগার-২ এর ভেতর থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কারারক্ষী আজিজার রহমানকে (নম্বর ১৩৮২৯) আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে কারা কতৃপক্ষ।

এ ব্যাপারে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে জয়দেবপুর থানায় একটি মাদক মামলা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)