শিরোনাম:
●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » গাইবান্ধা » মানুষের জন্য মানুষ, ভালোবাসাই প্রত্যাশা
প্রথম পাতা » গাইবান্ধা » মানুষের জন্য মানুষ, ভালোবাসাই প্রত্যাশা
শুক্রবার ● ২২ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানুষের জন্য মানুষ, ভালোবাসাই প্রত্যাশা

---জিন্নুরাইন উল্লাস :: মানুষের জীবন ক্ষণস্থায়ী। তবুও এই জীবনটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কোনো লাভ নাই।
আমাদের এই ক্ষণস্থায়ী জীবনটাকে মানুষের সেবায় কাজে লাগাতে হবে। পৃথিবীতে যতক্ষণ আমাদের প্রাণ আছে ততক্ষণ শুধু মানুষের পাশে দাঁড়াতে হবে। আর নিঃস্বার্থভাবে সম্পূর্ণ মানবিক হয়ে আমাদের সবাইকে মানবসেবায় ঝাঁপিয়ে পড়তে হবে। জীবনটা শুধু ভালোবাসার জন্য। স্বল্পসময়ে অধিক ভালোবাসা চাই। আর এই ভালোবাসা আপনাআপনি তৈরি হবে না। এটিকে সবার মনে তৈরি করে নিতে হবে।
এজন্য আমাদের মনকে সত্য ও সুন্দরের আরাধনায় শাণিত করে সম্পূর্ণ পবিত্র করে তুলতে হবে। আর পবিত্র মনেই ভালোবাসা ঠাঁই লাভ করে থাকে। সবখানে তাই মানুষের জন্য মানুষের ভালোবাসাই প্রত্যাশা করছি। এই পৃথিবীতে মানুষের আয়ুষ্কাল সামান্য। তবুও এ-কে কম সময় বলা ঠিক হবে না। আর এই সময়টুকু যদি আমরা পারস্পরিক ভালোবাসার মধ্যে কাটিয়ে দিতে পারি—তাহলে আমাদের জীবন দেখতে-দেখতে স্বপ্নসুন্দর ও রঙিন হয়ে উঠবে। আমরা সবাই রঙিন জীবন চাই। এখনকার দিনে সাদাকালো জীবন কারও পছন্দ নয়। সবখানে এখন মানুষের রঙ চাই। আরও বেশি রঙ চাই। আর চাই জীবনভরে রঙের খেলা। মানবজীবনে রঙের শেষ নাই। ভালোবাসারও শেষ নাই। কিন্তু এই রঙ আর ভালোবাসা তো কোনো জাদুবলে তৈরি করা যাবে না।
এজন্য প্রত্যেককে তার নিজ-নিজ মনটাকে ঝেড়েমুছে পরিষ্কারপরিচ্ছন্ন করে রঙিন করে তুলতে হবে। মনের ভিতরে সত্য ও সুন্দরের বার্নিশ করতে হবে। জীবনটাকে আমরা রঙিন চাচ্ছি। কিন্তু জীবনটা যে কীভাবে রঙিন হতে পারে,সেই সম্পর্কে আমরা ভাবছি না।
এই জীবনটাতো এমনিএমনি রঙিন হয়ে উঠবে না। আমাদেরই প্রচেষ্টায় এটি হতে পারে সার্বজনীন রঙিন। হ্যাঁ, সবার জীবনই রঙিন করে তুলতে হবে। শুধু একজন কিংবা কিছুসংখ্যক মানুষ রঙিন হলেও দুনিয়াটা সাদাকালোই থেকে যাবে। তাই সবসময় সকলের কথা ভাবতে হবে। তাহলে আমাদের সমাজ সত্য ও সুন্দর হয়ে উঠবে। আমাদের সকল মানুষকে নিয়ে ভাবতে হবে। সবার শান্তিসুখের প্রতি যদি আমাদের পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধাবোধ থাকে—তাহলে সবার জীবনই রঙিন হয়ে উঠতে বাধ্য। এজন্য আমাদের মনটাকে আগে রঙিন করে তুলতে হবে। এখন দেখি, অনেকের মন সাদাকালো। কিন্তু সে চাচ্ছে রঙিন জীবন! এটি কীভাবে সম্ভব? সাদাকালো মনে রঙিন জীবন গড়া যায় না। এখন অনেকের মন একেবারে সাদাকালো। এখানে, রঙিন ফুল ফুটবে কীভাবে? উত্তর: মনটাকে আগে রঙিন করে তুলতে হবে। আগের কালে মানুষের জীবনযাত্রা ছিল সাদাকালো। কিন্তু তখন তাদের মনটি ছিল রঙিন। আর এখন ঠিক তার উল্টা। আজকাল মানুষের মন সাদাকালো। কিন্তু সে চাচ্ছে রঙিন জীবন! এখানেই মানুষের আত্মপ্রবঞ্চণার ছাপ সুস্পষ্ট। সে ভালোবাসাময় রঙিন জীবন গড়তে চেয়ে নিজের সাদাকালো মন নিয়ে সাদাকালো হয়ে বসে আছে। ভালোবাসার পৃথিবী গড়তে হলে আমাদের সবকিছু রঙিন করে তুলতে হবে। জীবনটাতো শুধু ভালোবাসার জন্য। আর ভালোবাসা সুন্দর, রঙিন ও সত্য।
এ-কে সার্থক করে তুলতে হলে একজীবনে আমাদের সবাইকে নিঃস্বার্থভাবে সার্বজনীন ভালোবাসার শপথ নিতে হবে। তাহলে আমরা সবাই মিলে ভালোবাসাময় রঙিন জীবন গড়তে পারবো। নইলে কৃত্রিমভাবে পৃথিবীটাকে রঙিন করে লাভ নাই। বাইরে রঙিন হলেও এর ভিতরটাতো থাকবে সাদাকালো! তখন এখানে রঙিন ফুল ফুটবে কীভাবে? তাই পৃথিবীটাকে রঙিন করতে হলে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের প্রতি নিখাদ ভালোবাসা ছড়িয়ে দিতে হবে।
ভালোবাসার সুবাসেই শুধু আমাদের এই সাদাকালো পৃথিবীটা রঙিন হয়ে উঠতে পারে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)