শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » ওসমানীনগরে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ৩টি ফ্লাইওভার
প্রথম পাতা » শিরোনাম » ওসমানীনগরে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ৩টি ফ্লাইওভার
বুধবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওসমানীনগরে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ৩টি ফ্লাইওভার

---বিশ্বনাথ প্রতিনিধি :: (১২ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৫মি.) প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে সিলেটের ওসমানীনগর উপজেলায় সিলেট-ঢাকা চার লেন মহাসড়কে নির্মিত হবে ৩টি ফ্লাইওভার। প্রধান বানিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজার, তাজপুর ও দয়ামীরে এই তিনটি ফ্লাইওভার হবে বলে নিশ্চিত করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া। ঢাকা-সিলেট মহাসড়ক এলাকার যানজট নিয়ন্ত্রণ ও নাগরিক সেবা বৃদ্ধির জন্যে এই ফ্লাইওভারগুলো নির্মাণ করার উদ্যোগ নিয়েছে সরকার। উপজেলার ব্যস্ততম তিনটি বাজারে ফ্লাইওভার নির্মিত হলে উপকৃত হবেন উপজেলাবাসী তথা সিলেটবাসী।
সিলেট-ঢাকা মহসড়কের জনবহুল বাজার হচ্ছে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার, তাজপুর ও দয়ামীর। সিলেট-ঢাকা চারলেন প্রকল্প সরকার হাতে নেয়ার পর আতংকিত হয়ে পড়েন এসব বাজারের ব্যবসায়ীরা। কারণ চারলেন প্রকপ্ল করতে হলে এসব বাজারে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে ফেলতে হবে। আর তাতে কয়েক শত কোটি টাকার সম্পদ হারিয়ে ক্ষতিগ্রস্থ হতেন বিভিন্ন মানুষ। তাই সড়ক দূর্ঘটনা রোধে এবং মানুষকে যাতে ক্ষতিগ্রস্থ হতে না হয় সেজন্য চারলেন প্রকল্প গ্রহনের শুরু থেকেই স্থানীয় সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া ওসমানীনগর উপজেলার জনবহুল তিন বাজারে ফ্লাইওভার নির্মাণের দাবি জানান। আর এই দাবির প্রেক্ষিতে চারলেন প্রকল্পে ফ্লাইওভার করা সিদ্ধান্ত গ্রহীত হয়। এই ফ্লাইওভার নির্মিত হলে যানজট সমস্যার সমাধান হবে, সড়ক দূর্ঘটনা কমে আসবে এবং দোকান ভাঙ্গার ক্ষতি থেকে রক্ষা পাবেন ব্যবসায়ীরা। ঢাকা-চট্রগাম মহাসড়কে চাললেন করে বিভিন্ন এলাকায় যানজট থাকায় পুরোপুরি সুফল পাওয়া যায়নি। তাই সিলেট-ঢাকা মহাসড়কের জনবহুল গোয়ালাবাজার, তাজপুর ও দয়ামীর বাজারে ফ্লাইওভার নির্মাণ করা হলে চারলেনের সুফল পাবেন মানুষ। স্বপ্ন পূরণ হবে সিলেটবাসীর।
এদিকে, বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনের নির্বাচিত অধিকাংশ সংসদ সদস্যের বাড়ি বিশ্বনাথ উপজেলায় হওয়ায় বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার অনেকেই ধারনা করেন সংসদ সদস্যের বাড়ি বিশ্বনাথে হওয়ায় তিনি অন্য দুই উপজেলার চেয়ে নিজ উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন বেশী করে যাচ্ছেন। কিন্ত এই ফাইওভার নির্মিত হলে সেই সব মানুষেরও চিন্তা ধারা পরিবর্তন হবে।
এব্যাপারে সিলেট জেলা পরিষদের (ওসমানীনগর উপজেলা ওয়ার্ড) সদস্য আশিক মিয়া বলেন, ওসমানীনগর উপজেলার ৩টি বাজারে ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ গ্রহন করায় আমরা আনন্দিত। এই ফ্লাইওভার নির্মিত হলে ধ্বংসের হাত থেতে রক্ষা পাবে উপজেলাবাসীর কয়েক শত কোটি টাকার সম্পদ। এজন্য সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীকে ধন্যবাদ জানাই। তাঁর কাছে আমরা ওসমানীনগরবাসী আজীবন কৃতজ্ঞ থাকবো। তিনি বলেন, অতীতের চেয়ে বর্তমান সরকারের আমলে সমানভাবে ওসমানীনগর, বালাগঞ্জ ও বিশ্বনাথে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে এবং হচ্ছে। এর ধারাবাহিকা অব্যাহত রাখতে তিনি সংসদ সদস্যের প্রতি আহবান জানান।
এব্যাপারে সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক চারলেন প্রকল্পে আমার নির্বাচনী এলাকার জনগুরুত্বপূর্ণ গোলায়াবাজার, তাজপুর ও দয়ামীর বাজারে ফ্লাইওভার নির্মাণের জন্য আমি প্রথম থেকেই সংসদে বার বার জোর দাবি জানিয়ে আসছি। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং ফ্লাইওভার করার সিদ্ধান্তের মাধ্যমে সিলেটকে সেই মহাসড়েকে সংযুক্ত করায় আমরা সিলেটবাসী আনন্দিত গর্বিত ও সরকারের কাছে কৃতজ্ঞ।

এজন্য আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ও বিশেষ করে সিলেটের কৃতিসন্তান ড. এম এ মোমেনকে। যিনি পর্দার আড়ালে থেকেও এই চারলেন প্রকল্পের জন্য কাজ করেছেন। তিনি বলেন, বিভিন্ন জটিলতা নিরসন করে দ্রুত চারলেন প্রকল্পের কাজ শুরু হবে আমরা আশাবাদি।





শিরোনাম এর আরও খবর

রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)