বুধবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ভালুকায় শ্রমিক ছাটাইয়ের জেরে পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত-৫০
ভালুকায় শ্রমিক ছাটাইয়ের জেরে পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত-৫০
ময়মনসিংহ অফিস :: (১২ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৬মি.) ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া মাস্টারবাড়ি কুমারপাড়া এলাকায় মাহদিন সোয়েটার্স কারখানায় শ্রমিক ছাটাইয়ের জেরে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানান, আজ বুধবার ২৭ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে মাহদিন সোয়ের্টার্স কর্তৃপক্ষ কোন ঘোষণা ছাড়াই শ্রমিক ছাটাই শুরু করলে শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা রাস্তায় নেমে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহামহাসড়ক অবরোধ করে রাখে।
এ সময় মহামহাসড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ভালুকা শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট সরানোর চেষ্টাকালে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বেঁধে যায়। পরে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা চালালে উত্তেজিত শ্রমিকরা পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে।
এ সময় পুলিশের লাঠির আঘাতে অন্তত ৫০ শ্রমিক আহত হয়েছেন বলে দাবি করেছেন শ্রমিক নেতারা।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা