শুক্রবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সলঙ্গায় রাস্তার দাবীতে বিলবোর্ড
সলঙ্গায় রাস্তার দাবীতে বিলবোর্ড
সিরাজঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জের সলঙ্গায় রাস্তার দাবীতে বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন করেছেন সলঙ্গা থানার বড় গোঁজা গ্রামের আলহাজ আব্দুল কুদ্দুস তালুকদারের ছেলে,সলঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সৌদি আরব জেদ্দার হাইয়া রোবা আষ্ণলিক শাখা আওয়ামী যুবলীগের সাংস্কৃতী সম্পাদক প্রবাসী লতিফ লাভলু তালুকদার। তিনি তার বিলবোর্ডে সলঙ্গা-গয়হাট্রা রাস্তার সংস্কার,চরবেড়া - সাতটিকরি নতুন রাস্তার, সাতটিকরি তালতলা থেকে কুঠিপাড়া পাড়া পর্যন্ত বাইপাস রাস্তার দাবী জানিয়েছেন। ২৮ সেপ্টেম্বর বৃস্পতিবার সকালে সলঙ্গা থানার মাদ্রাসা মোড় এলাকায় লতিফ লাভলু তালুকদার এলাকাবাসীদের নিয়ে মানব বন্ধন করেন।
মানব বন্ধনে এলাকাবাসীর পক্ষে লতিফ লাভলু তালুকদার বলেন, হাটিকুমরুল - বনপাড়া মহাসড়কের ২নং গোজা ব্রিজটি ভুল নির্মানের ফলে জনবহুল সলঙ্গা - গয়হাট্রা রাস্তাটি প্রায় বন্ধ। রাস্তাটি দিয়ে প্রায় ২৮/৩০টি গ্রামের লোকজন যাতায়াত করে। কিন্তু ব্রিজটির নিচের অংশে সংস্কার না থাকার জন্য রাস্তা দিয়ে রিক্স-ভ্যান ছাড়া অন্য কোন যানবহন যাতায়াত করতে পারে না। রাস্তাটি সংস্কার করলেও বাস-ট্রাক যাতায়াত করতে পারবে না। ফলে ১৫-১৬ বছর ধরে এলাকাবাসি চরম দূর্ভোগ পোহাচ্ছে। এ জন্য স্থানীয় সংসদ সদস্য ও কতৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করেন এবং চরবেড়া স্কুল রোডের মাথা থেকে সাতটিকরি বটতলা নতুন রাস্তার ও সাতটিকরি তালতলা থেকে কুঠিপাড়া পাড়া পর্যন্ত বাইপাস রাস্তার নির্মান কাজ ১মাসের মধ্যে শুরুর দাবী জানান। অতিদ্রুত নির্মান কাজ শুরু না হলে এলাকাবাসীকে সাথে নিয়ে বৃহত্ত্বর আন্দোলনের ঘোষনা দেন।
মানব বন্ধনে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও স্থানীয় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থি ছিলেন।





কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ