শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জাতীয় » পায়রা নদীতে জেগেছে স্বপ্নের পায়রা সেতু
প্রথম পাতা » জাতীয় » পায়রা নদীতে জেগেছে স্বপ্নের পায়রা সেতু
বৃহস্পতিবার ● ৫ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পায়রা নদীতে জেগেছে স্বপ্নের পায়রা সেতু

---হাসান আলী,পটুয়াখালী প্রতিনিধি :: (২০ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৫মি.) লেবুখালীর পায়রা নদীর ওপর জেগে উঠেছে পায়রা সেতু। ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের এ সেতুটি ১৪ মাসে সেতুর কাজ সম্পন্ন হয়েছে ১৩ ভাগ।
নদীর দুই তীরে দিনরাত ব্যাপক কর্মযজ্ঞ চালাচ্ছেন দেশি-বিদেশি প্রকৌশলী-শ্রমিক-কারিগররা।
জানাগেছে, গত বছরের জুলাই মাসে কুয়েত সরকারের আর্থিক সহায়তায় ১ হাজার ২২ কোটি টাকা ব্যয়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ২৬তম কিলোমিটারে লেবুখালী পয়েন্টে পায়রা নদীর ওপর সেতু নির্মাণের কাজ শুরু হয়। দিনরাত কর্মমুখর পায়রা নদীর দুই তীর।
সেতু নির্মাণকে কেন্দ্র করে এলাকায় খুশির জোয়ার বইছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের।
বাকেরগঞ্জের লেবুখালীর প্রবীণ আসলাম গাজী বলেন, পায়রা নদীতে সেতু হবে- এটা তাদের দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। এতে ওই এলাকার মানুষের জীবন-মানের অনেক উন্নতি হয়েছে। বেড়ে গেছে জমির দাম। ১ হাজার ৪৭০ মিটার দীর্ঘ এবং ১৯.৭৬ মিটার প্রস্থ পায়রা সেতু নির্মিত হচ্ছে পর্যটনের কথা বিবেচনায় রেখে তৃতীয় কর্ণফুলী সেতুর আদলে এক্সট্রা ডোজ ক্যাবল স্টেট পদ্ধতিতে। চারলেনবিশিষ্ট সেতু নির্মাণের কাজ করছে চীনের লং জিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন কোম্পানি। পায়রা সেতু নির্মাণ প্রকল্পের ব্রিজ ইঞ্জিনিয়ার মো. মাসুদুর রহমান জানান, দেশি-বিদেশি শ্রমিক-কারিগর এবং প্রকৌশলী-কর্মকর্তারা দিনরাত কাজ করছেন। সেতুর কাজের মান শতভাগ নিশ্চিত করার দিকে গুরুত্ব দিচ্ছেন তারা। এখানকার কর্মপরিবেশেও প্রকল্পে কর্মরত বিদেশিরা খুশি বলে তিনি জানান।
পায়রা সেতু প্রকল্পের পরামর্শক আবাসিক প্রকৌশলী মনজিত কুমার সাহা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, রবিবার পর্যন্ত পায়রা সেতুর ১৩ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। সেতুর উত্তর প্রান্তে ১০টি পিলার দৃশ্যমান হয়েছে। উত্তর পাশে আরও দুটি পিলার নির্মাণের লক্ষ্যে পাইল স্থাপনের কাজ চলছে। কয়েক দিনের মধ্যে উত্তর প্রান্তে মোট ১২টি পিলার দৃশ্যমান হবে।
সেতুর দক্ষিণ প্রান্তেও পাইল স্থাপনের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ডিসেম্বরে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার আশা করছেন প্রকৌশলী মনজিত কুমার সাহা।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)