বৃহস্পতিবার ● ১২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » সকল বিভাগ » কুলাউড়া যাওয়ার পথে ফেঞ্চুগঞ্জের মহিলা নিখোঁজ
কুলাউড়া যাওয়ার পথে ফেঞ্চুগঞ্জের মহিলা নিখোঁজ
সিলেট প্রতিনিধি :: (২৭ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৬মি.) ফেঞ্চুগঞ্জের ৪৫ বছরের এক মধ্যবয়সী মহিলা নিজ বাড়ী থেকে কুলাউড়া যাওয়ার জন্য বাহির হন। কিন্তু পরবর্তীতে তাহার আর খোঁজ পাওয়া যাচ্ছে না।
ফেঞ্চুগঞ্জ ও কুলাউড়া শহরের সম্ভাব্য সকল জায়গায় খোঁজ-খবর করেও তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় তাকে খুঁজে না পেয়ে তাঁর আত্মীয় স্বজনরা বিনিদ্র রাত কাটাচ্ছেন। বর্তমানে পরিবারের লোকজন চরম দুশ্চিন্তার মধ্যে দিনাতিপাত করছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন সাধারন ডায়রী করা হয়নি।
নিখোঁজ মহিলার নাম মোছা: জয়রুন বেগম, গ্রাম মাইজগাও, থানা ফেঞ্চুগঞ্জ, জেলা সিলেট। ৯ অক্টোবর সোমবার সকাল ১০ টায় নিজ বাড়ী থেকে কুলাউড়া যাওয়ার জন্য বাহির হন কিন্তু আর ফিরে আসেন নি। তাই পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করা শুরু করেন। কিন্তু তার কোন সন্ধান পাননি।
নিখোঁজ মোছা: জয়রুন বেগম’র বয়স ৪৫ বছর, গায়ের রং কালো, তিনি শারীরিক প্রতিবন্ধি(বোবা) যদি কোন হৃদয়বান ব্যক্তি তাহাকে পেয়ে থাকেন তাহলে নিম্নের মোবাইল নং ০১৭৮৯২৭৭৯০১ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।





উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২
১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ