শনিবার ● ১৪ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পটুয়াখালীতে ইয়াবাসহ নেতা আটক
পটুয়াখালীতে ইয়াবাসহ নেতা আটক
পটুয়াখালী প্রতিনিধি :: (২৯ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৭মি.) পটুয়াখালী জেলা বিএনপি’র যুববিষয়ক সম্পাদককে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে শহরের দক্ষিণ সবুজবাগ এলাকা থেকে মো. আখতারুজ্জামান নোবেল ও পরাগ নামে তার এক সহযোগীকে আটক করা হয়।
নোবেল জেলা বিএনপি’র যুববিষয়ক সম্পাদক, জেলা যুব দলের যুগ্ম-আহবায়ক ও পটুয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
ওসি মোস্তাফিজুর জানান, ইয়াবা কেনাবেচার খবর পেয়ে ওই এলাকার আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় ১০টি ইয়াবাসহ তাদের আটক করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও অনেকে পালিয়ে গেছে। মামলার পর তাদের আদালতে পাঠানো হয় বলে ওসি জানান।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন