শনিবার ● ১৪ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পরকীয়ার জেরে স্বামী খুন : প্রেমিকসহ স্ত্রী আটক
পরকীয়ার জেরে স্বামী খুন : প্রেমিকসহ স্ত্রী আটক
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৫মি.) গাজীপুরে কাপাসিয়া উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর আজ শনিবার দুপুরে গজারী বনের ভেতর থেকে আবুল কালাম (৪২) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৪ অক্টোবর শনিবার দুপুর সোয়া ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রাবেয়া আক্তার লাভলী (৩৫) ও তার কথিত প্রেমিক আলমকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
কাপাসিয়া থানা পুলিশের ইন্সপেক্টর (অপারেশন) মো. মনিরুজ্জামান খান জানান, ৯ অক্টোবর সন্ধ্যায় কাপাসিয়া উপজেলার হাইলজোর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আবুল কালাম (৪২) একই এলাকায় তার শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ হন। তাকে কোথাও খুঁজে না পাওয়ায় বৃহস্পতিবার থানায় তার ভাই জিডি করেন।
শনিবার সকালে এলাকার কয়েকজন গরু চড়াতে গিয়ে পার্শ্ববর্তী বড়হড় গ্রামের মারুলিয়া পাড়ার গাজীরটেকে গজারী বনের ভেতর আবুল কালামের লাশ দেখতে পান। পরে খবর পেয়ে তার বড়ভাই আব্দুল সালাম ও আব্দুস সামাদ তার ভাইয়ের লাশ শনাক্ত করেন।
আজ দুপুর সোয়া ১টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাম পায়ের গোড়ালি ছিল না।
ইন্সপেক্টর মনিরুজ্জামান খান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে- আলমের সঙ্গে নিহতের স্ত্রী লাভলীর পরকীয়া ছিল। এর জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও তার কথিত প্রেমিক আলমকে আটক করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা