বুধবার ● ১৮ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে মারমা স্টুডেন্টস কাউন্সিল এর নবীনবরণ
খাগড়াছড়িতে মারমা স্টুডেন্টস কাউন্সিল এর নবীনবরণ
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৩ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৬মি.) খাগড়াছড়ি সরকারি কলেজ কমিটি উদ্যোগে মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউটের ১১তম মারমা স্টুডেন্টস কাউন্সিল অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে েউদ্ধোধন করেন উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটি সভাপতি চাইথোয়া অং মারমা ।
আলোচনা সভায় খাগড়াছড়ি কলেজ শাখা নিঅংগ্য মারমা সঞ্চালনায় ও বিএমএসসি খাগড়াছড়ি কলেজ শাখার সভাপতি মংক্যচিং মারমা মারামা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ’র সদস্য মংসুইপ্রু চৌধুরী ( অপু)।
বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএমএসসি কেন্দ্রীয় কমিটি নুমংপ্রু মারমা, বিএমএসসি খাগড়াছড়ি জেলা কমিটির সাবেক সভাপতি রনিমং মারমা, বিএমএসসি খাগড়াছড়ি সরকারী কলেজ কমিটি সভাপতি মংক্যচিং মারমাসহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
খাগড়াছড়ি সরাকারি কলেজের নবাগত একাদশ ২০১৭ সালের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় । এরপর নব গঠিত ১৭ সদস্য বিশিষ্ট গঠিত কমিটির নাম ঘোষনা করা হয় । নব গঠিত কমিটি নির্বাচিতরা হচ্ছে : সভাপতি নিঅংগ্য মারমা, সাধারন সম্পাদক উসাপ্রু মারমা ও সংগঠনিক সম্পাদক নিঅং মারমা ।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের