শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
রাঙামাটি, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » দেওয়াল চাপায় শিশু ও গার্মেন্টস কর্মী নিহত
প্রথম পাতা » গাজিপুর » দেওয়াল চাপায় শিশু ও গার্মেন্টস কর্মী নিহত
রবিবার ● ২২ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেওয়াল চাপায় শিশু ও গার্মেন্টস কর্মী নিহত

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৭কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৫মি.) কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারনে গাজীপুরে পৃথক স্থানে দেয়াল চাপা পড়ে গার্মেন্টস কর্মী এক নারী ও এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো দুই জন।

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড নারী কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকা জুলি জানান, কিশোরগঞ্জের বাজিতপুর থানার পাতালচর এলাকার সুমন মিয়ার স্ত্রী রীনা আক্তার তার শিশু সন্তান জাহিদকে (২) নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলের বসুগাঁও এলাকায় বাবার বাড়ি বেড়াতে আসে। ২০ অক্টোবর শুক্রবার রাতে নানার বাড়িতে টিনের বেড়া ও চাল দিয়ে তৈরি একটি কক্ষে মা ও খালার সঙ্গে ঘুমিয়ে পড়ে জাহিদ। ২১ অক্টোবন শনিবার ভোরে পার্শ্ববর্তী রমিজ উদ্দিনের বাড়ির মাটির ঘরের দেয়াল ধ্বসে ওই কক্ষের উপর পড়ে। এতে ধ্বসে পড়া মাটির দেওয়াল ও টিনের নীচে চাপা পড়ে শিশু জাহিদ ঘটনাস্থলেই মারা যায় এবং তার মা রীনা আক্তার (২২) ও খালা রুনা আক্তার (১৮) আহত হয়। কয়েকদিনের টানা বৃষ্টির কারনে মাটির দেওয়াল ভিজে নরম হওয়ায় এঘটনা ঘটেছে।

এদিকে, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার মো. শাহ আলম জানান, ঠাকুরগাঁওয়ের রাউতনগরের উত্তরগাঁও এলাকার এরাজুল হকের স্ত্রী সেলিনা আক্তার (৩০) গাজীপুর সদর উপজেলার কাইঞ্জানুল এলাকার হামের আলীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। প্রতিদিনের মতো ২০ অক্টাবর শুক্রবার রাতে খাবার খেয়ে সেলিনা মাটির ঘরের নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। ২১ অক্টোবর শনিবার ভোরে ওই মাটির ঘরের একপাশের দেয়াল ধ্বসে ঘুমিয়ে থাকা সেলিনার উপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। অতিবৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ভিজে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)