শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রোহিঙ্গারা দিন দিন হিংস্র আচরণ করছে
প্রথম পাতা » অপরাধ » রোহিঙ্গারা দিন দিন হিংস্র আচরণ করছে
রবিবার ● ২২ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোহিঙ্গারা দিন দিন হিংস্র আচরণ করছে

---উখিয়া প্রতিনিধি :: (৭ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২২মি.) মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাকে মানবিক আশ্রয় দিয়েছে বাংলাদেশ সরকার। আর এদিকে আশ্রয় দেওয়া এসব রোহিঙ্গারা দিন দিন হিংস্র আচরণ আচরণ করছে বাংলাদেশীদের উপর। মরণ নেশা ইয়াবা, মানবপাচার, খুন, ধর্ষণ, মারধরসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে এসব রোহিঙ্গারা। সাধারণ লোকজনের পাশাপাশি হিংস্র রোহিঙ্গাদের মারধরের শিকার হলেন টেকনাফে কর্মরত এক পুলিশ কর্মকর্তা।
ইতিপূর্বে রোহিঙ্গা শিবির এলাকা থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার, রোহিঙ্গাদের হাতে রোহিঙ্গা খুন, রোহিঙ্গাদের হামলায় আহত ব্যক্তির মৃত্যুসহ গত এক মাসে নানা ঘটনা জন্ম দিয়েছেন রোহিঙ্গারা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ ধরা পড়ছে আশ্রিত রোহিঙ্গারা। সম্প্রতি ত্রাণের টোকেন বিতরণ কালে এক এনজিও কর্মী তাদের কবল থেকে রেহায় পেতে এক গাছে উঠে যায়। অনেকটা রোহিঙ্গাদের কারণে স্থানীয় লোকজন অসহায় হয়ে পড়ছে দিন দিন। রোহিঙ্গারা অবাধে বাংলাদেশী সীম ব্যবহার করার কারণে নানা অপরাধ কর্মকান্ডে জড়িয়ে যাচ্ছে বলে দাবি স্থানীয়দের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টম্বর রোহিঙ্গাদেও হামলায় উখিয়ার পালংখালি এলাকার মুরগির খামার ব্যবসায়ি জমির উদ্দিন আহত হয়। গত ১৬ সেপ্টম্বর উখিয়ার কুতুপালং এলাকায় রোহিঙ্গাদের হামলায় রোহিঙ্গা খুনের ঘটনা ঘটে। যেই সংবাদটি বিদেশী গনমাধ্যমে স্থান পায়।
৭ অক্টোবর কুতুপালং এর রোহিঙ্গা বস্তি লাগোয় তেলপাড়া খাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। গত ৮ অক্টেবর কুতুপালং এ ত্রাণের টোকেন বিতরণ করতে গিয়ে মুক্তি নামে স্থানীয় এনজিও কর্মী রোহিঙ্গাদের কবল থেকে বাঁচতে গাছে উঠে পড়ে।
গত ১৯ অক্টোবর মহিষ বিক্রিকে কেন্দ্র করে রোহিঙ্গা মোহাম্মদ হোছনের ছেলে ধলাইয়া ও কালাইয়ার সাথে কথা কাটাকাটি হয় স্থানীয় আবু সিদ্দিকের। এক পর্যায়ে রোহিঙ্গা দুই সহোদর ক্ষুদ্ধ হয়ে আবু ছিদ্দিককে মারধর ও ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় আবু ছিদ্দিককে প্রথমে টেকনাফ উপজেলা সদর হাসপাতাল ও পরে চমেক হাসপাতালে নিয়ে আইসিইউতে রাখা হয়। ২১ অক্টোবর ভোর ৬ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহত ব্যক্তি টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার মৃত কালা চাঁনের ছেলে।
সর্বশেষ গত শনিবার টেকনাফের নয়াপাড়া শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে রোহিঙ্গা নারী দিল বাহার ও তার স্বামী সৈয়দ আহমদ অবৈধভাবে একটি মুদির দোকান স্থাপন করার চেষ্টা করে। এসময় ক্যাম্পে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির আহমদ ঘটনাস্থলে গিয়ে দোকান নির্মাণে বাঁধা প্রদান করলে প্রথমে তর্কাতর্কি ও পরে বিবাধে জড়িয়ে পড়ে। এসময় সিভিল পোষাকে থাকা পুলিশের উপর হামলা চালায়। এঘটনায় ওই ক্যাম্পের ইনচার্জ এসআই কবির আহত হয়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহত পুলিশের এসআই কবির আহমদ নয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ। এছাড় ইতিমধ্যে রোহিঙ্গা ইয়াবা নিয়ে দেশের বিভিন্ন জায়গায় ধরা পড়ছে।
উখিয়ার পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দীন চৌধুরী জানান, রোহিঙ্গাদের ভারে উখিয়া টেকনাফ জর্জরিত হয়ে গেছে। রোহিঙ্গাদের চাপে স্থানীয় লোকজনের এখন ঘর থেকে বের হওয়াই দায় হয়ে পড়েছে। তার উপর তারা নানা অপরাধ কর্মকা- ঘটাচ্ছে। এতে স্থানীয়দের জীবন চরম নিরাপত্তা হীনতায় পড়েছে। অদূর ভবিষ্যতে রোঙ্গিহারা আরো বড় ধরণের বিস্ফোরণ ঘটাতে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
উখিয়া-টেকনাফের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তায় কাজে নিয়োজিত পুলিশ সদস্যের সত্যি দু:খজনক ব্যাপার। তাছাড়া লাখ লাখ রোহিঙ্গাদের মাঝে কিছু উশৃঙ্খলা ও খারাপ প্রকৃতির লোক আছে। তাছাড়া ক্যাম্পে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্প গুলোতে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে।
শনিবার পুিলশের উপ-পরিদর্শক এসআই কবির আহমদের উপর রোহিঙ্গাদের হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)