সোমবার ● ২৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » খেলা » বক্সিং প্রতিযোগিতায় বিকেএসপি চ্যাম্পিয়ন
বক্সিং প্রতিযোগিতায় বিকেএসপি চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক :: (৮ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৯মি.) আজ ২৩ অক্টোবর সোমবার ৪র্থ বিকেএসপি কাপ বক্সিং প্রতিযোগিতা-২০১৭ বিকেএসপি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। বিকেএসপি ১০টি ওজন শ্রেণির ৭টিতে অংশ নিয়ে ৭টি স্বর্ণ পদক লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে । অপরদিকে রাজশাহীর বাদশাহ বক্সিং ক্লাব ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক নিয়ে রানার্স আপ ও খুলনা জেলা ক্রীড়া সংস্থা ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক নিয়ে পদক তালিকায় তৃতীয় হয়েছে। প্রতিযোগিতার বেস্ট বক্সার নির্বাচীত হয়েছেন বিকেএসপি’র শেখ মো. রবীন ও বেস্ট লুজার হয়েছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার নোবেল পারভেজ। বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান,পরিচালক (প্রশাসন ও অর্থ) এ.বি.এম রুহুল আজাদ ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল ইমরান ইবনে এ রউফ পদক প্রাপ্তদের পুরস্কৃত করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারন সম্পাদক এম এ কুদ্দুস খান, বিকেএসপি’র উপ পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু ও বিকেএসপির নির্বাহী প্রকৌশলী শাহ আশরাফ আলী।
দেশের ৭টি জেলা ক্রীড়া সংস্থা ৩টি ক্লাব ও বিকেএসপিসহ মোট ১১টি দলের ৮০ জনে বক্সারের অংশগ্রহণে শেষ হলো ৪র্থ বিকেএসপি কাপ বক্সিং প্রতিযোগিতা-২০১৭।





তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ