শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সেতুমন্ত্রীর সাথে হাত মিলিয়ে সিলেটে চায়ের কাপে ঝড়
প্রথম পাতা » প্রধান সংবাদ » সেতুমন্ত্রীর সাথে হাত মিলিয়ে সিলেটে চায়ের কাপে ঝড়
সোমবার ● ২৩ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেতুমন্ত্রীর সাথে হাত মিলিয়ে সিলেটে চায়ের কাপে ঝড়

---সিলেট প্রতিনিধি :: (৮ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৯মি.) একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার সাথে সাথে ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার সমালোচনার ঝড় উঠেছে। সেই ছবিটি এক আইডি থেকে আরেক আইডিতে শেয়াল হয়ে দ্রুত ছড়িয়ে পড়েছে

সিলেটের সব ফেসবুক আইডিতে।

কিন্তু ভাইরালকৃত ছবিটি নিয়ে বিরোধীদের মুখে ‘রা’ নেই। তারা মুখে কুলুপ এটেছে। আর এই ছবিটি হচ্ছে বিশ্বনাথের স্থগিত হওয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকি খানের। তিনি শনিবার সিলেটে সফররত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে হাত মেলাচ্ছেন। আর এ সময় ক্যামেরাবন্দি হওয়া ছবিটি এখন সিলেটের রাজনৈতিক অঙ্গন ও আমজনতার চায়ের চাপে ঝড় তুলেছে।

অনেকেই ছবিটির সমালোচনা করছেন। আবার কেউ কেউ পংকি খানের রাজনৈতিক দূরদর্শীতার প্রশংসাও করছেন। সিলেটের বিশ্বনাথের আলোচিত আওয়ামী লীগ নেতা পংকি খানকে নিয়ে গত দুই মাস ধরে আলোচনা সমালোচনার অন্ত নেই। ‘বহিরাগত নেতা’ পংকি খান এমন অভিযোগের প্রেক্ষিতে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশ্বনাথের কমিটি স্থগিত করা হয়েছিল।

কমিটি স্থগিত হওয়ার পর থেকে পংকিখান এখন পদবিহীন। এরপরও রাজনীতিতে পংকি খান সরব রয়েছেন। সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর আস্থাভাজন পংকি খান। এক সময় তিনি বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর প্রিয়পাত্র ছিলেন তিনি।

কিন্তু ওয়ান-ইলেভেন থেকে ইলিয়াস আলী সঙ্গে পংকি খানের দূরত্ব তৈরি হয়। এবং শেষ মুহূর্তে পংকিখান বর্তমান সরকারের প্রথম টার্মে বিএনপির সঙ্গ ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। আর পংকিখান বিশ্বনাথ আওয়ামী লীগে যোগ দেয়ার পর থেকে বিশ্বনাথ আওয়ামী লীগের সিনিয়র নেতা শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে অন্যান্য সিনিয়র নেতাদের দ্বন্দ্ব শুরু হয়। যে কারণে এখন শফিকুর রহমান চৌধুরী বিরোধী বলয়ে অবস্থান করছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মজম্মিল আলী, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. ছয়ফুল হক, সাবেক চেয়ারম্যান মতচ্ছির আলী সহ সিনিয়র নেতারা।

এই দ্বন্দ্ব এখন সাপে-নেউলে। পংকি খানকে বহিরাগত উপাধী দিয়ে তারা যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলয়ে যোগ দিয়েছেন। এ কারণে বিশ্বনাথ আওয়ামী লীগের চলছে পাল্টাপাল্টি অভিযোগ। পংকি খানের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি দলীয় ফোরামে আলোচিত হয় বলে জানিয়েছেন সিলেট আওয়ামী লীগের এক নেতা।

তিনি জানান- বিষয়টি দলের সভানেত্রীর নজরে যাওয়ার পরপরই প্রায় দুই মাস আগে স্থগিত করা হয় বিশ্বনাথের কমিটি। কমিটি স্থগিতের পর থেকে বিশ্বনাথ আওয়ামী লীগের বিরোধী বলয়ে উল্লাস চলছে। কিন্তু থেমে নেই পংকি খান। আগের চেয়ে আরো বেশি সক্রিয় হয়েছেন আওয়ামী লীগের রাজনীতিতে। কেন্দ্রীয় নেতারা সিলেটে এলেই তিনি ছুটে আসেন। দেখা করেন তাদের সঙ্গে। আর এসব ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন তার সমর্থকরা।

গত শনিবার সিলেট সফরে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই দিন সকালে তিনি রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যখন মঞ্চে বসা ছিলেন ওবায়দুল কাদের।

তখন নেতাকর্মীদের ভিড় ঠেলে সেখানে ছুটে যান পংকি খান। হাত বাড়িয়ে দেন ওবায়দুল কাদেরের দিকে। ওবায়দুল কাদেরও তার দিকে হাত বাড়ান। দু’জন যখন করমর্দন করছিলেন তখন ছবি তোলা হয়। আর এই ছবিটি ফেসবুকে শেয়াল হওয়ায় পর থেকেই আলোচনা-সমালোচনা চলছে।

ছবিটি নিজের ফেসবুক আইডি থেকে শেয়ার করেছেন সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর একান্ত সহকারী যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির। শেয়ার করা বেশ কয়েকটি ছবির একটিতে দেখা গেছে পংকি খান ওই সময় মঞ্চ দাঁড়িয়েও ছিলেন। সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে বহিরাগতদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার আ:লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে পংকি খানের অন্তরঙ্গ হাত মেলানোর দৃশ্য ও ভাইরালকৃত ছবিটি নিয়ে। যা ঝড় তুলেছে আমজনতার চায়ের কাপে।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)