শিরোনাম:
●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে হত্যার দায়ে দুই জনের মৃত্যুদন্ড
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে হত্যার দায়ে দুই জনের মৃত্যুদন্ড
মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে হত্যার দায়ে দুই জনের মৃত্যুদন্ড

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩১মি.) গাজীপুরের কাপাসিয়ায় গ্রীল ওয়ার্কশপ মিস্ত্রী উজ্জ্বল চন্দ্র মনিদাস (২৪) হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ডের রায় দিয়েছেন আদালত।

আজ ৩১ অক্টোবর মঙ্গলবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় প্রদান করেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া অন্য একটি ধারায় দুই আসামির প্রত্যেককে ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাস করে কারাদন্ডের রায় দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

নিহত উজ্জ্বল চন্দ্র মনিদাস গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামের অর্জন চন্দ্র মনিদাসের ছেলে।

মৃত্যুদন্ড দন্ডপ্রাপ্তরা হলো : গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও মধ্যপাড়া গ্রামের মোঃ মোস্তফার ছেলে মো. শাকিল (২০), একই থানার তরগাঁও ঋষিপাড়ার স্বপন চন্দ্র মনিদাসের ছেলে সঞ্জীবন চন্দ্র মনিদাস (২৩)। মামলার অপর আসামি ভবতোষ মল্লিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

গাজীপুর আদালতের পিপি এডভোকেট মো. হারিছ উদ্দিন আহমদ জানান, ২০১৬ সালের ১৭ নভেম্বর গ্রিল ওয়ার্কশপের মিস্ত্রী উজ্জল চন্দ্র মনিদাস তরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন নি। নিখোঁজের ঘটনার দুইদিন পর অজ্ঞাতনামা এক যুবকের লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। খবর পেয়ে স্বজনরা গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে উজ্জ্বলের লাশ সনাক্ত করেন। ওই বছরের ১৯ নভেম্বর নিহতের ভাই উত্তম চন্দ্র মনিদাস কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন।

পিপি মো. হারিজ উদ্দীন আহমদ জানান, উজ্জল চন্দ্র মনিদাসের এক স্বজনের সঙ্গে আসামি সঞ্জীবন চন্দ্র মনিদাসের প্রেমের সম্পর্ক ছিল। এর জেরে ২০১৬ সালের ১৭ নভেম্বর রাতে উজ্জলকে স্থানীয় শ্মশানঘাট ডেকে নিয়ে শাকিল ও সঞ্জীবন গলা কেটে হত্যার পর লাশ পার্শ্ববর্তী শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। এ সময় উজ্জলের ব্যবহৃত মোবাইল খালাস পাওয়া আসামি ভবতোষ মল্লিকের নিকট বিক্রি করে।

তিনি আরো জানান, পুলিশ এ ঘটনায় শাকিল, সঞ্জীবন ও ভবতোষ মল্লিকের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ভবতোষকে খালাস দিয়েছে।

দীর্ঘ শুনানী ও সাক্ষী প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার সকালে আদালত এই রায় প্রদান করেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট হারিছ উদ্দিন আহমদ ও আসামী পক্ষে ছিলেন মো. নূরুল আমিন ও মিয়া মোহাম্মদ আব্দুস সাত্তার।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)