বুধবার ● ১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে বৈদ্যুতিক খুঁটি রেখেই সড়ক ঢালাই
বিশ্বনাথে বৈদ্যুতিক খুঁটি রেখেই সড়ক ঢালাই
বিশ্বনাথ প্রতিনিধি :: (১৭ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৬.৪৩মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের ব্যস্ততম ‘উপজেলা সড়কে’ বৈদ্যুতিক খুঁটি ও গাছ রেখেই ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে। ফলে, যানবাহন চলাচলে যেমন ঝুঁকির সৃষ্টি হয়েছে, তেমনি আশংকা তৈরী হয়েছে দুর্ঘটনার।
জানা গেছে, সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট-২ (জঞওচ-২)’র প্রকল্পে প্রায় চার কোটি টাকা ব্যয়ে সিলেট-কামালবাজার-পনাউল্লাহ বাজার-বিশ্বনাথ জিসি সড়ক সংস্কারের কাজ শুরু হয়। মৌলভীবাজারের ঠিকাদারী প্রতিষ্ঠান জাফর আহমেদ গিলমান এন্ড মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ কাজটি করছে। সড়কের ‘উপজেলা মসজিদের সামনে থেকে হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গেটের সামনের কালভার্ট’ পর্যন্ত দেড়শ মিটার অংশে একটি বৈদ্যুতিক খুঁটি ও গাছ রেখেই আরসিসি ঢালাই সম্পন্ন করা হচ্ছে। জনগুরুত্বপূর্ণ সড়কে বৈদ্যুতিক খুঁটি ও গাছ রেখেই আরসিসি ঢালাই হওয়ায় যান চলাচলে বাঁধাবিঘ্ন ও যে কোন ধরণের দুর্ঘটনার আশংকা তৈরী হয়েছে। এদিকে বৈদ্যুতিক খুঁটিটি হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রবেশ পথে হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও এক ধরণের উদ্বিগ্নতা দেখা দিয়েছে।
হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা বলেন, নিয়ম বহির্ভূতভাবে ঠিকাদারী প্রতিষ্ঠান খুঁটি রেখেই ঢালাই করেছে। এটা শুধু আমার স্কুল এন্ড কলেজের জন্যে ঝুকিপূর্ণ না, এটা ব্যাংকপাড়া খ্যাত এই এলাকার জন্যেও ঝুকিপূর্ণ। আমি বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।
জাফর আহমেদ গিলমান এন্ড মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের কন্ট্রাকটার মামুন বলেন, খুঁটি সরানোর দায়িত্ব আমাদের নয়। উপজেলা প্রকৌশলী অথবা নির্বাহী কর্মকর্তা মহোদয় বিদ্যুৎ অফিসকে বললেই এগুলো সরিয়ে দেবে। যদি এগুলো এখনও সরানো হয়, তাহলে ঢালাই ভেঙ্গে পুনরায় কাজ করে দেব।
কাজের দেখভালের দায়িত্বে থাকা উপজেলা উপ-সহকারি প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, গাছের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুমতি পেলে গাছটি কেটে ফেলা হবে। তবে বৈদ্যুতিক খুঁটি সরানোর দায়িত্ব বিদ্যুৎ অফিসের।
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার বলেন, আমাদেরকে না জানিয়েই ঠিকাদারী প্রতিষ্ঠান রাতারাতি কাজটি সেরেছে। এগুলো সরিয়ে দেয়া দরকার। সে জন্যে সংশ্লিষ্টদেরকে বলেছি। এগুলো সরিয়ে দেয়া হবে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা