শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » লামায় পেঁপে চাষ করে স্বাবলম্বি হচ্ছে প্রান্তিক চাষিরা
প্রথম পাতা » কৃষি » লামায় পেঁপে চাষ করে স্বাবলম্বি হচ্ছে প্রান্তিক চাষিরা
বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লামায় পেঁপে চাষ করে স্বাবলম্বি হচ্ছে প্রান্তিক চাষিরা

---এম জাবের উদ্দিন লামা (বান্দরবান) প্রতিনিধি :: (২ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১.২৫মি.) লামায় পেঁপে চাষ করে স্বাবলম্বি হচ্ছেন অনে কৃষক। সরকারিভাবে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ সহায়তা পেলে তামাকের বিকল্প হিসেবে পেঁপে সহ মৌসুমি সবজি চাষে মনযোগি হবে চাষিরা। ভূমির পর্যাপ্ততা মাটির গুনাগুত মান ভালো হওয়ায় পেঁপে চাষে বিপুল সাড়া পড়েছে। দেশের বিভিন্ন শহরে পার্বত্যালাকার পেঁপে খুবই জনপ্রিয়। শুধুমাত্র ফল নয়, সবজি হিসেবেও পেঁপে ব্যপক চাহিদা মেটাচ্ছে। এতে রয়েছে প্রচুর ক্যারোটিন ও ভিটামিন সি। পার্বত্যালাকার পাহাড়ী ভুমিতে পেঁপের চাষ ভালো হয়। এক বছরের মধ্যে গাছে ফলধরে। একটি গাছে ২০ থেকে ৫০টি ফল হয়। সে হিসেবে এক একর জমিতে বছরে প্রায় ৭ হাজার থেকে দশ হাজার টি পেঁপে হয়। স্থানীয় উপজাতিরা পাহাড়ে পেঁপে চাষ করে প্রচুর অর্থ উপার্জন করছেন। বর্তমানে বানিজ্যিকভাবে লামা-আলীকদমে অনেকে এই ফল চাষে বিনিয়োগ করছেন। ৫ একর পাহাড়ি ঢালুতে উৎপাদিত পেঁপে বিক্রি হয় ১৫-১৮ লাখ টাকা।
লামা কৃষি অফিস সূত্রে জানাগেছে, দেশের বেশির ভাগ মানুষ পুষ্টি পূরণে শাকসবজি ও ফলমূলের উপর নির্ভর করে থাকেন। এ বিষয়টি মাতায় রেখে সারা বছরই বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল চাষ হয়। এর মধ্যে পুষ্টিগুন সম্পন্ন অনেকগুলো ফলমুল পাহাড়ী অঞ্চলের আবহাওয়া ও মাটিতে চাষের উপযোগিতা রয়েছে বেশ।

চিকিৎসা সাস্ত্রে জানাযায়, অজীর্ণ, কৃমি সংক্রমণ, আলসার, ত্বকে ঘা, একজিমা, কিডনি সংক্রান্ত জটিলতা, ডিপথেরিয়া, আন্ত্রিক ও পাকস্থলীর ক্যান্সার প্রভুতি রোগ নিরাময়ে কাঁচা পেঁপের পেপেইন ব্যবহার করা হয়। এছাড়া পেঁপের আঠা ও বীজ ক্রিমিনাশক ও প্লীহা যকৃতের জন্য উপকারী।
পাহাড়ী অঞ্চলে সারা বছরই পেঁপে চাষ হয়। ফলে এখানকার হাট-বাজারে বারো মাস পেঁপে সবজি বা ফল হিসেবে পাওয়া যায়। এক সময় স্থানীয়রা পেঁপে চাষ করে কেবল নিজের পরিবারে পুষ্টিকর ফল ও সবজির চাহিদা মিটিয়ে উদবৃত্ত ফসল বাজারজাত করতেন। বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিভিন্ন প্রজাতির পেঁপে। লামা উপজেলা কৃষি অফিসার নুরে আলম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্ররতিনিধিকে জানান এই এলাকায় স্থানীয় পেঁপে বেশি চাষ হয়।

এছাড়া বানিজ্যিক ভিত্তিতে উচ্চ ফলনশীল শাহী, রেডলেলি, থাইল্যান্ডীসহ আরো কয়েক প্রজাতির পেঁপে চাষ করছেন অনেকে। উচুঁ ও মাঝারি উচুঁ উর্বর দো-আশ মাটি পেঁপে চাষের জন্য সবচেয়ে ভালো। পরিচর্যা করলে সব ধরণের মাটিতেই চাষ সম্ভব। কার্তিক মাসের মাঝামাঝি থেকে পৌষ মাসের মাঝামাঝি এবং মাঘ মাসের মাঝামাঝি থেকে চৈত্রমাসের মাঝামাজি সময় পেঁপের বীজ বোনার উপযুক্ত সময়। এছাড়া শাহী পেঁপে সারা বছরই চাষ করা যায়। বীজ থেকে চারা তৈরি করা যায়। পলিথিনে চারা তৈরি করলে, দেড় থেকে দু’মাসের মাতায় রোপনের পর চারা দ্রুত বৃদ্ধি পায় বলে কৃষি সূত্রে জানাযায়। চারা রোপনের ১৫ দিন আগে গর্তের মাটিতে সার মেশাতে হয়। পানি নিকাশের জন্য দুই সারি মাঝখানে ৫০ সে:মি: নালা রাখতে হয় (সমতল জমিতে)। কৃষকদের মতে গুনগত মানসম্পন্ন ভালো ফলন পেতে যতটুকু সম্ভব সার প্রয়োগ করতে হবে। এছাড়া মাটি পরীক্ষা করে এর ধরণ অনুযায়ী সারের ব্যবহার করা উচিত। এ ক্ষেত্রে জৈব সার ব্যবস্থাপনা উত্তম বলে কষকরা জানান।
স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগের সব রকম সহযোগিতা এখন কৃষকের হাতের নাগালে। ফলে রোগবালাই তেমন না থাকলেও সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক কৃষি বিভাগের লোকেরা হাজির হন কৃষকের দোড়গোড়ায়। কয়েকজন কৃষক জানান, প্রতি একর পেপে চাষে ২৫ হাজার টাকা মূলধন বিনিয়োগ করতে হয়। ব্যাংক, এনজিও বা নিকটাত্মীয়দের থেকে সুদের উপর ঋণের টাকা নিয়ে স্থানীয় কৃষকরা পেঁপে চাষ করছেন। এই এলাকায় প্রশিক্ষন ও সরকারি সহজ শর্তে ঋণসহযোগিতা পেলে কৃষকরা পেঁপে চাষ করে স্বাবলম্বি হওয়ার যতেষ্ট সম্ভাবনা রয়েছে বলে কৃষক নুরুচ্ছপা জানান। কৃষক আব্দুল মালেক সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, এই এলাকায় অর্থকরি অনেক ফসল ফলানো সম্ভবনা রয়েছে, প্রয়োজন শুধু সরকারি সহযোগিতা। আগাম অর্থ বিনিয়োগ, উৎপাদিত কৃষি পন্য সংরক্ষণ ব্যবস্থা (হীমাগার) থাকলে কৃষকরা তামাকের বিকল্প হিসেবে অন্য ফসল চাষ করবে।

কৃষক নুর উল্ল্যাহ বলেন, সরকার বা বেসরকারি কোন প্রতিষ্ঠান এই এলাকায় একটি হিমাগার স্থাপন করে কৃষিপন্য সংরক্ষণ করা গেলে; তামাক চাষের ব্যাপকতা রোধ হবে। একটি কোল্ড স্টোরেজ না থাকায় প্রতি মৌসুমে পর্যাপ্ত পরিমান নিত্যপ্রয়োজনীয় কৃষি পন্য নষ্ট হয়ে কৃষকরা আর্থিক ক্ষতির শিকার হন। এর ফলে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকির কথা জেনেও বছর বছর তামাক চাষের প্রতি ঝুকে পড়ছেন কৃষকরা। সরকার বা দেশের বিত্তবানদের প্রতি এলাকাবাসি একটি হিমাগার স্থপনের দাবী জানিয়েছে। পরিবেশ ও কৃষিশিল্প বান্ধব কৃষকদের এ দাবী পুরণে সরকার বা কোন বিনিয়োগকারী প্রতিষ্ঠান এগিয়ে আসা উচিত।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)