মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » রিয়াজ হায়দারের উপর হামলাকারীদের শাস্তির দাবী খাগড়াছড়িতে সাংবাদিকদের মানববন্ধন
রিয়াজ হায়দারের উপর হামলাকারীদের শাস্তির দাবী খাগড়াছড়িতে সাংবাদিকদের মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৭ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১১ মি.) চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) ও কর্মরত সাংবাদিকদের ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেইউজে’র সভাপতি সাংবাদিক নুরুল আজম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সহ সভাপতি জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, এটিএন বাংলার প্রতিনিধি আবু দাউদ ও চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি প্রদীপ চৌধুরী।
বক্তারা রিয়াজ হায়দার চৌধুরীসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের উপর হামলা হলেও প্রশাসনের পক্ষ থেকে তড়িৎ কোন ব্যবস্থা নেয়া হয়না বলে হামলাকারীরা আশকারা পাই। বক্তারা সাংবাদিক হামলা, নির্যাতনের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলা ও প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১