বৃহস্পতিবার ● ২৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » ভালুকায় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ
ভালুকায় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ
ময়মনসিংহ অফিস :: (৯ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৬মি.) ময়মনসিংহের ভালুকায় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে। এসময় মেয়ের বাবা ও পুরোহিতকে আটক করা হলে পরে মুচলেকা দিয়ে তারা ছাড়া পায়।
আজ ২৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার হবিরবাড়ী সিডস্টোর বাজার এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে এ বাল্য বিয়ে বন্ধ করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী জবা রাণী (১৩)’র বাল্য বিয়ের প্রস্তুতিকালে হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভালুকা সহকারী কমিশনার (ভূমি) দীপায়ন চন্দ্র শুভ‘কে বিষয়টি অবহিত করেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) দীপায়ন চন্দ্র শুভ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করে কনের বাবা নিরঞ্জন দাস ও বিয়ের পুরোহিতকে আটক করে নিয়ে আসেন। পরে তারা মুচলেকা দিয়ে ছাড়া পায়।





বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল
ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা
ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার