শিরোনাম:
●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা
রাঙামাটি, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » ১ বছর আগেই স্কুল ডায়রিতে ৭ই মার্চের ভাষণ যুক্ত করেছেন : কংজরী চৌধুরী
প্রথম পাতা » খাগড়াছড়ি » ১ বছর আগেই স্কুল ডায়রিতে ৭ই মার্চের ভাষণ যুক্ত করেছেন : কংজরী চৌধুরী
শুক্রবার ● ২৪ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১ বছর আগেই স্কুল ডায়রিতে ৭ই মার্চের ভাষণ যুক্ত করেছেন : কংজরী চৌধুরী

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (১০ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১৮মি.) এক বছর আগেই খাগড়াছড়ির সকল প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে ‘শিক্ষার্থী ডায়েরি’ পাঠ্যক্রমে অর্ন্তভূক্ত করে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী কোমলমতি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ।

এ কারনে পার্বত্য খাগড়াছড়িবাসী সমতলের ৬৩ জেলার তুলনায় একটু বাড়তি উচ্ছ্বসিত ও গর্বিত। চলতি বছরের ৩০ অক্টোবর বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকতি দিয়েছে জাতি সংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো। যে খবরে উচ্ছাসিত পুরো বাঙালি জাতি। উচ্ছাসিত পুরো দেশ। তবে পুরো দেশের উচ্ছাসের চেয়ে একটু বেশি উচ্ছাসিত নানা ভাবে ঐতিহাসিক পার্বত্য জেলা খাগড়াছড়ি।

কেন গর্বিত খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলার একাধিক শিক্ষাবিদ ও শিক্ষানুরাগীদের সাথে কথা বলে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর একাধিক আলোচনায় ৭ইমার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অর্ন্তভুক্তের দাবী তোলা হয়। অথচ তা এক বছর আগেই খাগড়াছড়ির স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত করে দিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

জানা যায়, প্রাথমিক শিক্ষার্থীর জন্য ২০১৬ সালের ডিসেম্বর মাসে মুদ্রিত বিনামূল্যে জেলা সদরের সবকটি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২০ হাজার শিক্ষার্থী ডায়েরি বিতরণ করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। গত ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আনুষ্ঠানিক ভাবে জেলা সদরের মহালছড়া ও ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাষণ সম্বলিত শিক্ষার্থী ডায়েরি বিতরনের আনুষ্ঠানিক সূচনা করেন চেয়ারম্যান কংজরী চৌধুরী। যা পাহাড়ের শিক্ষা ব্যবস্থায় এনেছে নতুনত্ব ও বৈষম্যহীনতার প্রতিফলন এবং জীবন গড়ার জ্ঞান অন্বেষণে বঙ্গবন্ধুর সাথে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পরিচিতকরণ। এমন অনন্য দৃষ্টান্তমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াছমিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি রানী ত্রিপুরা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ৩নং গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান জ্ঞানরঞ্জন ত্রিপুরা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলা রানী দাশ।

জানা যায়, পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সৃজনশীল এমন উদ্যোগ বাস্তবায়নে গত বছর ডায়েরির প্রচ্ছদটি তৈরি করেন পাহাড়ের অন্যতম কবি ও সাহিত্যিক মথুরা বিকাশ ত্রিপুরা ও যাবতীয় মুদ্রণে সহযোগিতায় ছিলেন গবেষক চিংলামং চৌধুরী।

এদিকে, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো স্বীকৃতি উদ্যাপনে দুইদিন ব্যাপী কর্মসূচি পালন করার প্রস্তুতি নিয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। শুক্রবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৭মার্চের ওপর রচনা, কুইজ ও সাধারন জ্ঞান প্রতিযোগিতা আয়োজন করা হয়। শনিবার সারাদেশের ন্যায় খাগড়াছড়িতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে শহরে মাইকিং করে জেলা প্রশাসন। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম জানান, শনিবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দফতর ও সর্বস্তরের জনগনের অংশগ্রহণ শোভাযাত্রা বের হয়ে টাউনহলে গিয়ে আলোচনা সভায় মিলিত হবে। সেখানেই প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সম্বলিত আলোচিত শিক্ষার্থী ডায়েরির প্রস্তুতকরণের বৈশিষ্ট্য নিয়ে পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, ‘‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমি পুরস্কারের জন্য কোন কাজ করি না। মহান স্বাধীনতার প্রকৃত ইতিহাস রক্ষা ও শিক্ষা জীবনের শুরুতে শিক্ষার্থীদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষনের তাৎপর্য ধারন, লালন ও আদর্শে যেন শিশুকাল থেকে শিক্ষার্থীদের মাঝে চেতনা বিকশিত হয় সেই লক্ষ্যে এই ভাষন গত বছর হতে সর্বপ্রথম খাগড়াছড়ির সবকটি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বিতরণ করা হয়। সরকারের নানামূখী কাজ করতে গিয়ে সৃজনশীল এ কাজের জন্য চেয়ারম্যান হিসেবে আমি গর্বিত, খাগড়াছড়িবাসীও গর্বিত’’।

প্রসঙ্গত, চলতি বছরে ৩০ অক্টোবর প্যারিসে ইউনেস্কোর প্রধান কার্যালয়ে মহাপরিচালক ইরিনা বোকাভো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অর্ন্তভূক্ত হয়। যা গত ১৩ নভেম্বর (মঙ্গলবার) জাতীয় সংসদে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। যা সর্বসম্মৃতিক্রমে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষণ ও রাজনীতির মহাকাব্য উল্লেখ করার পাশাপাশি দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণারও দাবী জানিয়েছেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ

আর্কাইভ