শুক্রবার ● ১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » টঙ্গী রেল জংশনে হামলা, আহত-৪
টঙ্গী রেল জংশনে হামলা, আহত-৪
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৭ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০ মি.) ট্রেন ছাড়তে বিলম্ব করায় গাজীপুরের টঙ্গী রেল জংশনে তুরাগ ট্রেনের বিক্ষুব্ধ কিছু যাত্রীরা কন্ট্রোল রুমে হামলা ও ট্রেনের জানালার কাঁচ ভাংচুর করেছে।
গতকাল ৩০ নভেম্বর বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
টঙ্গী রেল জংশনের মাষ্টার আব্দুল হালিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তুরাগ ট্রেনটি রাত ৭টা আট মিনিটে টঙ্গী জংশনে থামে। রাত আটটার দিকে কিছু যাত্রী অতর্কিতভাবে স্টেশনের কন্ট্রোল রুমে হামলা চালায়।
এ সময় যাত্রীরা পাথর নিক্ষেপ করে কন্ট্রোল রুমের দরজা, জানালার কাঁচ ভাংচুর এবং কর্মচারীদের মারধর করে।
তাদের হামলায় স্টেশনের কর্মচারি জাকির হোসেন, ইলিয়াস, হিরণ মিয়া ও নিরাপত্তা কর্মী আবুল হোসেন আহত হয়। পরে রাত ৮টা ২০ মিনিটের দিকে ট্রেনটি জয়দেবপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ট্রেনের যাত্রীরা জানান, সন্ধ্যার দিকে ঢাকার কমলাপুর থেকে তুরাগ ট্রেনটি জয়দেবপুরে আসার সময় টঙ্গী রেল জংশনে যাত্রা বিরতি করে।
দীর্ঘ সময় ধরে থেমে থাকা ট্রেনটি না ছাড়ার কারণে কিছু যাত্রী বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে বিক্ষুব্ধ যাত্রীরা ট্রেন থেকে নেমে স্টেশনে হামলা করে। এর মধ্যে কিছু যাত্রী ট্রেনের কয়েকটি বগির জানালার কাঁচ ভাংচুর করে।
টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার জানান, রেলওয়ে পুলিশ ও খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জয়দেবপুর জংশন পুলিশ ক্যাম্পের এসআই এসএম রকিবুল হক জানান, ট্রেনের দুইটি বগির চারটি জানালার কাঁচ ভাঙ্গা অবস্থায় রাত ৯টার দিকে জয়দেবপুর রেল জংশনে এসে পৌঁছে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা