শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » পার্বত্য চুক্তিকে তথাকথিত কালো চুক্তি হিসেবে আখ্যায়িত করে চট্টগ্রামে পাবর্ত্য গণ পরিষদের মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম » পার্বত্য চুক্তিকে তথাকথিত কালো চুক্তি হিসেবে আখ্যায়িত করে চট্টগ্রামে পাবর্ত্য গণ পরিষদের মানববন্ধন
শুক্রবার ● ১ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চুক্তিকে তথাকথিত কালো চুক্তি হিসেবে আখ্যায়িত করে চট্টগ্রামে পাবর্ত্য গণ পরিষদের মানববন্ধন

---প্রেস বিজ্ঞপ্তি :: পাবর্ত্য গণ-পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবুহেনা মোস্তফা কামাল প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০ বছর পূর্বে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বরে পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় সন্ত্রাসীদের পার্বত্য বাঙালিদের গুম, খুন, হত্যা রাহাজানি বন্ধের নিমিত্তে বাংলাদেশ সরকার পার্বত্য অঞ্চলে শান্তি আনয়নের লক্ষ্যে পার্বত্য উপজাতীয় সন্ত্রাসীদের সহিত পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করে। তথাপী ঐ তথাকথিত শান্তিচুক্তিকে উপজাতীয় সন্ত্রাসীরা পার্বত্য অঞ্চলে তাদের সন্ত্রাসী কার্যক্রমের হীন-লক্ষ্যে এক যুগান্তকারী লাইসেন্স হিসেবে ব্যবহার করতে থাকে। তারই ধারাবাহিকতায় পার্বত্য উপজাতীয় সন্ত্রাসীরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হতে উপজাতি ও উপজাতি হতে বর্তমানে আধিবাসী পরিচয় নিশ্চিত করণের লক্ষ্যে গুম, খুন, হত্যা, সরকার বিরোধী কর্মকান্ড সহ দেশীয় ও আন্তজাতিক ভাবে ষড়যন্ত্র করে আসছে। এরই ফলশ্রুতিতে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সাধারণ বাঙালি পার্বত্য উপজাতীয় সন্ত্রাসীদের দ্বারা প্রতিনিয়ত চাঁদা, গুম, খুন, হত্যা, লুন্ঠন, ধর্ষণ সহ নানা ধরনের অর্বনণীয় নিমর্ম অত্যাচারের শিকার হচ্ছে। পার্বত্য শান্তিচুক্তির নামে পার্বত্য উপজাতীয় সন্ত্রাসীদের এহেন দেশ বিরোধী ষড়যন্ত্র ও পার্বত্য বাঙালি নিধন মূলক দেশীয় ও আর্ন্তজাতিক ষড়যন্ত্রের প্রতিবাদে পার্বত্য শান্তি চুক্তিকে তথাকথিত পার্বত্য কালো চুক্তি হিসেবে আখ্যায়িত করে পার্বত্য চট্টগ্রামের অন্যতম শীর্ষ সংগঠন পার্বত্য গণ পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ “সর্বক্ষেত্রে বাঙালিদের সাংবিধানিক অধিকার চাই, দিতে হবে” ও “২রা ডিসেম্বর তথা পার্বত্য চট্টগ্রাম কালো চুক্তির পরিবর্তে ১৯৭২ সালের সংবিধান অনুসারে পার্বত্য শাসন বিধি চাই, দিতে হবে” এই মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ ১ ডিসেম্বর সকাল ১১টায় সময় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এক শান্তিপূর্ণ মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। চট্টগ্রাম মহানগর সেক্রেটারী খালেদ রাব্বির সঞ্চালণায় ও মহানগর আহবায়ক ইমরুল কায়েস ভূট্টোর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য গণ পরিষদের চেয়ারম্যান এড. পারভেজ তালুকদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পার্বত্য চট্টগ্রাম চুক্তি পার্বত্য চট্টগ্রামের শান্তি আনয়ন করতে পারেনি, তাই এই চুক্তির ২০ বছরে এটা পর্যালোচনা করার সময় এসে গেছে। এই চুক্তির সুযোগে পার্বত্য উপজাতীয় দেশদ্রোহীরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বাংলাদেশ তথা পার্বত্য চট্টগ্রাম বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রহিয়াছে। তাই অনতিবিলম্বে এই চুক্তি বাতিল করে ১৯৭২ সালের সংবিধানের আলোকে পার্বত্য চট্টগ্রামের সকল কর্মকান্ড পরিচালনা করতে হবে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. আব্দুল আওয়াল খান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. আফছার হোসেন রনি, কেন্দ্রীয় সেক্রেটারী ইঞ্জিঃ মুন্না তালুকদার, এড. রফিকুল হক, আবুহেনা মোস্তফা কামাল, বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠক মো. পারভেজ শেখ, মো. এম.এ রশিদ, মিজান বিন ফরিদ ও শরীফ তহশীদার প্রমুখ নেতৃবৃন্দ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)