শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় » সিলেটে বাড়ছে এইচআইভি আক্রান্তের সংখ্যা
প্রথম পাতা » জাতীয় » সিলেটে বাড়ছে এইচআইভি আক্রান্তের সংখ্যা
শুক্রবার ● ১ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে বাড়ছে এইচআইভি আক্রান্তের সংখ্যা

---সিলেট প্রতিনিধি :: (১৭ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৫মি.) দ্বিতীয় লন্ডন খ্যাত প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট অঞ্চলে বাড়ছে এইচআইভি আক্রান্তের সংখ্যা। ২০০৩ সালে সিলেটে ২৮ জন এইচআইভি রোগী থাকলেও বর্তমানে তা ৮১৫ জনে গিয়ে ঠেকেছে।

এইডসে আক্রান্ত হয়ে সিলেটে গত দেড় বছরে মারা গেছেন ২৪ জন। এর মধ্যে পুরুষ ১৯, নারী ৩ ও শিশু ২ জন।
এইডস আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে ২০১৩ সালের পর থেকে।

২০১৩ সালে সিলেট বিভাগে এইচআইভি ভাইরাস ও এইডসে আক্রান্ত ছিল ৪৪৬ জন। গত চার বছরে আক্রান্ত হয়েছে ৩৬৯ জন। বিভিন্ন এনজিও’র দেয়া তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

আশার আলো সোসাইটি সিলেট বিভাগীয় সমন্বয়ক মো. সুমন মিয়া বলেন, সিলেট বিভাগে ৮১৫ জন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে, যাদের শরীরে এইচআইভি ভাইরাস রয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ৩২০ জন।

সিলেটে এইচআইভি ভাইরাস ও এইডসে আক্রান্ত বেশি হওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, অভিবাসী, নেতিবাচক দৃষ্টিভঙ্গি, প্রয়োজনীয় পরীক্ষার অভাব, চিকিৎসার অপ্রতুলতা, চিকিৎসার ক্ষেত্রে বৈষম্যের শিকার, সরকারি উদ্যোগ না থাকা, এনজিও নির্ভর চিকিৎসা পদ্ধতি, সচেতনতার অভাবের কারণ এইআইভি ভাইরাস ও এইডস এ আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।

সঠিক সময়ে রোগ নির্ণয়, ধর্মীয় রীতিনীতি মেনে চলা, সচেতনতা বৃদ্ধি, আক্রান্ত ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে এইচআইভি বা এইডসকে নির্মূল করা সম্ভব। আক্রান্ত ব্যক্তিদের অপবাদ ও সামাজিক বৈষম্য থেকে দূরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

সিলেট বিভাগে এইডস রোগী বেশি হওয়ার অন্যতম কারণ দেশের অন্য অঞ্চলের তুলনায় সিলেটে অভিবাসীর সংখ্যা বেশি। এইচআইভি/এইডসে আক্রান্ত ব্যক্তিরা প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারছে না। কারণ এসব পরীক্ষা ব্যয়বহুল এবং পরীক্ষার সুযোগও সীমিত।

স্বাস্থ্য মন্ত্রণালয় এ ধরনের রোগীদের চিকিৎসার পুরো দায়িত্ব ছেড়ে দিয়েছে কয়েকটি এনজিওর ওপর। বিশেষজ্ঞরা বলছেন, এসব কারণে দেশে এইচআইভি/এইডসের ঝুঁকি বাড়ছে।
এসব বিষয়ে একমত পোষণ করেছেন সিলেট এমএজি ওসমানী হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার মাহবুবুল হক।

তিনি বলেন, প্রবাসী অধ্যষিত সিলেটে অনেকেই বিভিন্ন দেশে থেকে অসুস্থ হয়ে দেশে চিকিৎসার জন্য আসেন। চিকিৎসার বিভিন্ন পরীক্ষায় অনেকের মধ্যে এইচআইভি ভাইরাস পাওয়া যায়।

তিনি বলেন, বিদেশ যাওয়ার সময় বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করা হলেও দেশে আসার সময় পরীক্ষা করা হয় না। এর কারণ হলো আন্তর্জাতিক আইন ভঙ্গ হয়। তারপরও স্বাস্থমন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর আইনের বিষয়টা বিবেচনায় রেখে পরীক্ষার ব্যবস্থা করতে পারে।

এছাড়া তিনি আরো বলেন, বর্তমানে বিভিন্ন এনজিওর পাশাপাশি সরকারি উদ্যেগে এর চিকিৎসা দেয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজেও চলতি বছরের অক্টোবরে চিকিৎসা সেবা চালু হয়। আগে বিভিন্ন সংস্থা ওষুধ দিলেও বর্তমানে সরকার বিনা মূল্যে রোগিদের তা দিচ্ছে। এছাড়া এইচআইভি আক্রান্তদের চিকিৎসার ব্যপারে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করা হয়।

সিলেট এমএজি ওসমানী হাসপাতালের তথ্যানুযায়ী, সিলেটে প্রতিমাসে ৪৪৯ জন এইডস রোগীকে নিয়মিত এআরভি (অ্যান্টিরেট্রোবাইরাল) ওষুধ দেয়া হয়।
সরকারি কর্মকর্তারা বলছেন, সিলেটে এইচআইভির প্রাদুর্ভাব এখনো সীমিত পর্যায়ে আছে, বর্তমানে তা ১ শতাংশেরও নিচে। কিন্তু সর্বশেষ জরিপে দেখা গেছে, সিলেটের কানাইঘাটেই ১০৭ জন মরণব্যাধি এইডসে আক্রান্ত। যা ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর ৫ শতাংশ কোনো রোগে আক্রান্ত হলে তাকে কেন্দ্রীভূত মহামারি (কনসেন্ট্রেটেড এপিডেমিক) বলা হয়। এর ভয় হচ্ছে, নির্দিষ্ট জনগোষ্ঠী থেকে রোগ দ্রুত সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।

সিলেট এমএজি ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক ডা. আজিজ আহমদ মালিক বলেন, এইডস আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি হন না। তারা প্রতিদিন হাসপাতালের বহি:বিভাগ থেকে ঔষধ ও চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরো বলেন, সঠিক সময়ে রোগ নির্ণয়, সামাজিক সচেতনতা সৃষ্টি, আক্রান্ত ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে এইচআইভি বা এইডসকে নির্মূল করা সম্ভব। আক্রান্ত ব্যক্তিদের অপবাদ ও সামাজিক বৈষম্য থেকে দূরে রাখতে সবার এগিয়ে আসা সম্ভব।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ