শিরোনাম:
●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
রাঙামাটি, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুর সন্তান প্রসব
প্রথম পাতা » গাজিপুর » ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুর সন্তান প্রসব
বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুর সন্তান প্রসব

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৩ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০মি.) গাজীপুরের শ্রীপুরে সাইটালিয়া গ্রামে মামার ধর্ষণে অন্তঃসত্ত্বা এক শিশু (১২) ৬ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কন্যা সন্তান প্রসব করেছেন। বর্তমানে মা ও নবজাতক উভয়ই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

নির্যাতনের শিকার শিশুটির বাবা জানান, বুধবার দুপুরে তার মেয়ের পেটে ব্যাথা শুরু হয়। রাতে পেটের ব্যাথা বেড়ে যাওয়ায় বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতারকে জানানো হলে তিনি দ্রুত মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে বলেন। রাত পৌনে ১১টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা যোগে মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

শ্রীপুর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মঈনুল হক খান জানান, হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই তাকে জরুরি বিভাগের গাইনি ওয়ার্ডে ভর্তি করানো হয়। রাতে হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. হাবীবা সুলতানা ও সিনিয়র স্টাফ নার্স অঞ্জনার তত্ত্বাবধানে মেয়েটি স্বাভাবিকভাবে (নরমাল ডেলিভারি) একটি কন্যা সন্তান প্রসব করে। নবজাতকের ওজন ২.৫ কেজি। নবজাতকসহ মা এখন সুস্থ আছেন। আশা করা যাচ্ছে শুক্রবার অথবা শনিবার নবজাতকসহ মেয়েটি বাড়ি ফিরতে পারবেন।

মেয়েটির বাবা আরও জানান, হাসপাতালে আনার পর থেকে ইউএনও সার্বক্ষণিক নবজাতক ও মেয়ের খোঁজ খবর রাখছেন। এর মধ্যে নবজাতককে নতুন জামা কাপড়ও কিনে দিয়েছেন ইউএনও।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার জানান, ১২ বছরের মেয়ে ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়ার খবরে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে মেয়েটির চিকিৎসা, আইনি সহায়তা, শিক্ষা ও ভরণপোষণসহ সব ধরনের দায়িত্ব নেন জেলা প্রশাসন। খবর পেয়ে বুধবার রাতে হাসপাতালে গিয়ে তাকে ভর্তিসহ যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

শ্রীপুর থানার এসআই মো. এখলাছ উদ্দিন জানান, ১২ বছর বয়সী এই মাদ্রাসাছাত্রী মাদ্রাসায় যাওয়া-আসার পথে তার আপন মামা হুমায়ুন (৩০) ও হুমায়ুনের খালাত ভাই আমান উল্ল্যাহ (২৬) ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। ভয়ে এ ঘটনা সে কাউকে বলেনি। পরে শারীরিক অবস্থার পরিবর্তন দেখে স্বজনরা ঘটনা উদঘাটন করেন।

মামলার অগ্রগতি সম্পর্কে তদন্ত কর্মকর্তা এসআই এখলাছ উদ্দিন বলেন, হুমায়ুনকে ইতোমধ্যেই গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আর আমান উল্ল্যাহকে গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর ধর্ষণে মেয়েটি অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের নুরু মিয়ার ছেলে আমান উল্ল্যাহকে (২৬) আসামি করে মেয়েটির মা শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। পরে মামলা তদন্তে ঘটনার সঙ্গে মেয়েটির আপন মামা হুমায়ুন কবিরের (৩০) সংশ্লিষ্টতা খুঁজে পায় পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত মূল অভিযুক্ত আমান উল্ল্যাহকে গ্রেফতার করতে না পারলেও উপজেলার সাইটালিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে হুমায়ুন কবিরকে গত ১৯ নভেম্বর রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে শ্রীপুর থানা পুলিশ।





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ