শনিবার ● ১৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » ফটো গ্যালারী » ঢালিউডের পর্দায় আরেফিন সোহাগ
ঢালিউডের পর্দায় আরেফিন সোহাগ
বিনোদন প্রতিবেদক :: ঢালিউডের পর্দায় অভিষেক হতে যাচ্ছে নবাগত চিত্রনায়ক আরেফিন সোহাগের। আকাশ আর্চায্য পরিচালিত চলচ্চিত্র ‘টিকলী’তে মূল চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় নাম লেখালেন আরেফিন। দুটি হিন্দু পরিবারের গল্প নিয়ে নির্মান হচ্ছে ‘টিকলী’
তবে এই সিনেমার নায়িকা হিসাবে কে থাকছেন তা পরিচালক আকাশ আচার্য্য পরিস্কার করেন নি।
তিনি বলেন, হিরো আমি আরেফিন সোহাগকে ফাইনাল করেছি। তাকে নিয়ে দৃশ্য ধারণও করেছি। তবে নায়িকার বিষয়টা এখন বলবো না।
গল্পে দেখা যাবে দুটি পরিবারের ছেলে মেয়ের প্রেম। কিন্তু গল্পটা সম্পন্ন গ্রামের দৃশ্যপট নিয়ে তৈরি হবে।
রোমান্টিক, হাসি, কান্না সব মিলয়ে দর্শকর প্রিয় একটি সিনেমা হবে বলে আশা করছেন নির্মাতাসহ সকলে।
নবাগত চিত্রনায়ক আরেফিন সোহাগ বলেন, প্রথমত আমি কৃজ্ঞতা প্রকাশ করছি আকাশ দাদার প্রতি। তিনি এমন একটা গল্পে আমাকে মূল চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য।
আমাদের দেশে এখন বেশি কর্মাশিয়াল ছবি তৈরি হচ্ছে। অনেক ভালো ভালো সিনেমা নির্মান হচ্ছে। আশা করি “টিকলী” সিনেমাটিও দর্শকের মনে যায়গা করে নিবে। যেহেতু গল্পটা ভালো।
ইতিমধ্যে গাজিপুর, পূবাইলসহ বেশ কিছু লোকেশনে ছবির দৃশ্য ধারণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারীতে পুরোপুরী ছবির দৃশ্যধারণের কাজ চলবে।





ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের