শনিবার ● ১৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » ৩ দিনব্যাপী ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা শুরু
৩ দিনব্যাপী ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা শুরু
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৬মি.) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের ব্যবস্থাপনায় সাজেক থেকে থানচি পর্যন্ত ৩ দিন তিন পার্বত্য জেলাব্যাপী বিজয় দিবস ‘ট্যুর ডি সিএইচটি’ মাউন্টেন বাইক প্রতিযোগিতা শুরু হয়েছে ।
আজ শনিবার সকাল ৯টায় রাঙামাটি জেলার সাজেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা-এনডিসি।
বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব এবিএম নাসিরুল আলম।
এছাড়াও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব এসএএম শাহেন রেজা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, স্থানীয় জোন কমান্ডারসহ সামরিক-বেসামরিক উর্দ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাজেক থেকে থানচি পর্যন্ত ৩ দিন তিন পার্বত্য জেলাব্যাপী ৩’শ কিলোমিটার পথ প্রদক্ষিন করবে প্রতিযোগিতারা। তিন পার্বত্য জেলার ৬জন করে প্রতিযোগিসহ বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের ৫৩জন প্রতিযোগি এতে অংশগ্রহণ করছে। এ প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় রয়েছে তিন জেলার পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,সেনাবাহিনী,বিজিবি, জেলা ক্রীড়া সংস্থা, স্কাউটস, রেডক্রিসেন্টসহ স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দ।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১